West Bengal HS 2024: মে মাস থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিকের ক্লাস! প্রশ্ন নিয়ে বড় তথ্য সংসদের
West Bengal HS 2024: উচ্চমাধ্যমিক পরীক্ষায় বড় রদবদল! এবার থেকে আর হবে না টেস্ট পরীক্ষা। সিলেবাসেও বদল আনা হচ্ছে। বর্তমান পরিস্থতির সঙ্গে তাল মিলিয়ে এই বদল আনা হচ্ছে। এখন থেকে সেমিস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক নেওয়া হবে।
তাতে কেমন প্রশ্ন হবে তা বিজ্ঞপ্তি দিয়ে জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal HS 2024)। সেমিস্টারে কেমন প্রশ্ন হবে তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। অবশেষে প্রশ্ন নিয়ে বিজ্ঞপ্তি দিল সংসদ।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal HS 2024) তফে বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশ্নপত্রের ৫০ শতাংশ প্রশ্ন সহজ ভাবে হবে। সরল ভাবে পড়ুয়ারা উত্তর দিতে পারবেন। বাকি ৩০ শতাংশ প্রশ্ন হবে তুলনামূলক কঠিন। আর বাকি থাকল আরও ২০ শতাংশ। আর সেই প্রশ্নগুলি উচ্চমানের হবে। আর তা দিয়েই ছাত্রছাত্রীদের মেধা শিক্ষা সংসদ যাচাই করতে চাইছে বলে মনে করকা হচ্ছে। পরীক্ষার্থী যে বিষয়ে পরীক্ষা দিচ্ছে সে বিষয়ে কতটা দক্ষ এই ২০ শতাংশ প্রশ্নের মাধ্যমেই যাচাই করা হবে বলে জানা গিয়েছে। এমনকি এক্ষেত্রে অন্য ধরনের প্রশ্নের কথাও বলা হয়েছে।
বলে রাখা প্রয়োজন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগামী শিক্ষাবর্ষ থেকেই উচ্চমাধ্যমিকে সেমেস্টার সিস্টেম (West Bengal HS 2024) চালু করবে। একাদশ এবং দ্বাদশের প্রথম সেমিস্টারের প্রশ্ন ভাগ করা হবে তিনটি স্তরে। সংসদ চাইছে সাধারণ পড়ুয়ার পাশাপাশি মধ্য ও উচ্চ মেধাবী পড়ুয়ারাও নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ পাক। আর সেভাবেই প্রশ্ন সাজানো হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে কবে থেকে উচ্চমাধ্যমিকের ক্লাস শুরু হবে তাও জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী মে মাস থেকে ক্লাস শুরু হবে। চলতি বছরে যারা একাদশ শ্রেণিতে উঠবেন তাঁরাই সেমিস্টার পদ্ধতিতে (West Bengal HS 2024) পরীক্ষা দেবেন। আর সেই সেমিস্টার পদ্ধতিতে মে মাস থেকে ক্লাস শুরু করার কথা বলা হয়েছে সংসদের তরফে। যা খবর, মে মাসের মাঝামাঝি সময় থেকে সেমিস্টার ওয়ান এবং তিনের ক্লাস শুরু হবে বলে খবর। যা অক্টোবর মাস পর্যন্ত চলবে বলে খবর। আর সেমিস্টার টু ও চার ক্লাস শুরু হবে নভেম্বর থেকে,চলবে এপ্রিল মাস পর্যন্ত। এমনটাই জানা গিয়েছে।
কলকাতাঃ এবার থেকে উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হবে মে মাস থেকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি দিয়ে জানাল। আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ চলতি বছরে যারা একাদশ শ্রেণিতে উঠবেন তাঁদের সময় থেকেই উচ্চ মাধ্যমিকে শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি।
-
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের ইস্তফা, এক যুগের অবসান -
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন দফায় আলোচনার প্রস্তুতি, বৈঠক হতে পারে এই সপ্তাহেই -
নয়ডায় নতুন করে শ্রমিক বিক্ষোভ, ফের পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি -
হরমুজ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! মোদী-ট্রাম্পের ফোনে দীর্ঘ আলোচনা, বড় চুক্তির ইঙ্গিত -
বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনে নালিশ ঘাসফুল শিবিরের -
বাংলার ভোটে প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? -
মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে সঙ্কটের মাঝেও এগোচ্ছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধিতে ইতিবাচকতার পূর্বাভাস আইএমএফের










Click it and Unblock the Notifications