WBMSC Teacher Recruitment 2024: রবিবার পরীক্ষা, শনিবার মামলা! প্রশ্নের মুখে লক্ষাধিক পরীক্ষার্থীর ভবিষ্যৎ
WBMSC Teacher Recruitment 2024: হাতে আর মাত্র কয়েক ঘণ্টা! রবিবার মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পরীক্ষা। প্রায় ১ লক্ষ ৭৪ হাজার প্রার্থী এই নিয়োগ পরীক্ষায় বসবেন বলে জানা গিয়েছে। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এই = প্রস্তুতির মধ্যেই আইনি জটিলতা। মাদ্রাসা বোর্ডের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের কলকাতা হাই কোর্টে।
পরীক্ষা (WBMSC Teacher Recruitment 2024) শুরু কয়েক ঘণ্টা আগে মামলা ঘিরে প্রশ্নের মুখে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ। যদিও আজ শনিবার জরুরি শুনানিতে বসছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হবে। মামলার শুনানিতে আদালত কী নির্দেশ দেয় সেদিকেই নজর সবার।

মামলাকারীর অভিযোগ, ১২ হাজারকে বেআইনি ভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল রবিবার পরীক্ষা (WBMSC Teacher Recruitment 2024) হয়ে গেলে এই মামলার আর কোন যৌক্তিকতা থাকবে না বলেই জরুরী ভিত্তিতে এই শুনানির ব্যবস্থা। কলকাতা হাইকোর্টে মামলায় আরও দাবি, মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পরীক্ষায় নানান রকম ত্রুটি দেখিয়ে প্রায় বারো হাজার শিক্ষক পদপ্রার্থীর পরীক্ষা দেওয়ার সুযোগ কেড়ে নিয়েছে মাদ্রাসা নিয়োগ বোর্ড।
বোর্ডের এই নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন কয়েকশো প্রার্থী (WBMSC Teacher Recruitment 2024)। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, মাদ্রাসায় শিক্ষক নিয়োগ করা হবে। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের এই পরীক্ষা নেওয়া হবে। অনলাইনের মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছিল।
গত কয়েকদিন ধরে এই প্রক্রিয়া চলছিল। আগামীকাল রবিবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বেলা আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই পরীক্ষা হবে। সেই মতো একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে কমিশনের তরফে। পরীক্ষা সুষ্ঠ ভাবে করতে দফায় দফায় প্রশাসনের তরফে বৈঠক হয়েছে।
বৈঠক শেষে একাধিক ব্যবস্থা করা হয়েছে। একদিকে প্রশাসনের তরফে যখন ব্যবস্থা নেওয়া হচ্ছে অন্যদিকে পরীক্ষা (WBMSC Teacher Recruitment 2024) ঘিরে তৈরি হয়েছে আইনি জটিলতা।












Click it and Unblock the Notifications