উত্তর দমদম পুরসভায় বিবিধ শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি, কোন কোন পদে আবেদন করা যাবে

উত্তর দমদম পুরসভায় বিবিধ শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি, কোন কোন পদে আবেদন করা যাবে

উত্তর দমদম পুরসভায় বিবিধ শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলা হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

উত্তর দমদম পুরসভায় বিবিধ শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি, কোন কোন পদে আবেদন করা যাবে

বিজ্ঞপ্তি নম্বর : NDDM/ESTT/4517

মোট শূন্যপদ : ৬০টি

কোন শূন্যপদ
১) মজদুর (Mazdoor) - ৩৭টি শূন্যপদ

২) পিওন (Peon) - ৯টি শূন্যপদ

৩) হেল্পার (Helper) - ৯টি শূন্যপদ

৪) অ্যাম্বুলেন্স অ্য়াটেন্ডেন্ট (Ambulance Attendent) - ১টি শূন্যপদ

৫) জিডিএ (GDA) - ৪টি শূন্যপদ

কোন বিভাগ : গ্রুপ ডি (Group D)

কোথা থেকে আবেদন
১) রাজ্যের যে কোনও প্রান্ত থেকে আবেদন করা যাবে।

২) আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) আবেদনকারীকে স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণি পাস হতে হবে।

২) বাংলা/নেপালি পড়তে ও লিখতে জানতে হবে।

৩) আবেদনকারীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং খেলোয়াড়োচিত শারীরিক গঠন থাকতে হবে।

বয়সসীমা
১) বয়সের নিম্নসীমা - ১৮ বছর

২) বয়সের উর্ধ্বসীমা - ৪০ বছর

৩) ওবিসি (OBC) প্রার্থীদের জন্য বয়সে তিন বছরের ছাড়।

৪) এসসি/এসটি (SC/ST) প্রার্থীদের জন্য বয়সে পাঁচ বছরের ছাড়।

আবেদনের ফি
১) জেনারেল (General or Un-reserve)- ২৫০ টাকা

২) এসসি/এসটি/পিডব্লুডি (SC/ST/PWD) - ১০০ টাকা

৩) ব্যাঙ্ক ড্রাফটের (Bank Draft) মাধ্যমে টাকা জমা দিতে হবে।

বেতন
১) নিউ বেসিক পে (New Basic Pay) - ১৭০০০ টাকা

২) এইচআরএ (HRA) - ২০৪০ টাকা (বেসিক পে-র ১২ শতাংশ)

৩) ডিএ (DA) - ৫১০ টাকা

৪) মেডিক্যাল অ্যালাউন্স (Medical Allowance) - ৫০০ টাকা

৫) গ্রস (Gross) - ২০,০৫০ টাকা

প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) লিখিত পরীক্ষা (Written Test)

২) ইন্টারভিউ (Interview)

গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা নেওয়া শুরু - ১৫/০৯/২০২১ (15.09.2021)

২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ৩০/১০/২০২১ (30.10.2021)

৩) পরীক্ষার দিন পরে ঘোষণা করা হবে।

৪) পরীক্ষা শুরুর ১০ দিন আগে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে।

কীভাবে আবেদন করবেন
১) অফলাইনে আবেদন করা যাবে।

২) আবেদন পাঠানোর ঠিকানা - The Chairperson, Board of Administrator, North Dum Dum Municipality, 163 M.B. Road, Birati, Kolkata - 700051.

৩) রেজিস্টার পোস্টের মাধ্যমে আবেদন পাঠাতে হবে। হাতে করে সংশ্লিষ্ট ঠিকানায় গিয়ে আবেদন জমা দেওয়া যাবে।

৪) http://northdumdummunicipality.org/wp-content/uploads/2021/09/Application_For_Vacant_Permanent_Post_of_Group_D-Category_North_DumDum_Municipality.pdf লিঙ্কে ক্লিক করে এ ব্যাপারে আরও বিস্তারিত জানা যাবে ও আবেদনপত্র ডাউনলোড করা যাবে।

৫) অফিসিয়াল ওয়েবসাইট - http://northdumdummunicipality.org/

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+