IBPS-এর মাধ্যমে গ্রামীণ ব্যাঙ্কে ১০ হাজারেরও বেশি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

IBPS-এর মাধ্যমে গ্রামীণ ব্যাঙ্কে ১০ হাজারেরও বেশি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

IBPS-এর মাধ্যমে গ্রামীণ ব্যাঙ্কে ১০ হাজারেরও বেশি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কোথা থেকে কীভাবে আবেদন করা যাবে, তা জানিয়ে দেওয়া হয়েছে। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, বয়সের সীমা কত হওয়া প্রয়োজন, তাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এ ব্য়াপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

IBPS-এর মাধ্যমে গ্রামীণ ব্যাঙ্কে ১০ হাজারেরও বেশি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

মোট শূন্যপদ : ১০৪৪৬

কোন কোন শূন্যপদ
১) অফিসার স্কেল ১

২) অফিসার স্কেল ২

৩) অফিসার স্কেল ৩

৪) অফিস অ্যাসিসট্যান্ট

নিয়োগের স্থান : পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্য।

কোথা থেকে আবেদন : পশ্চিমবঙ্গ সহ দেশের সব রাজ্যের যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) অফিসার স্কেল ১ - যে কোনও ডিসিপ্লিনে ব্য়াচেলর ডিগ্রি। এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাসবেন্ডারি, ভেটেরনারি সায়েন্স, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, আইন, ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সিতে ডিগ্রিধারীদের প্রাধান্য।

২) অফিসার স্কেল ২ - স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও ডিসিপ্লিনে ব্যাচেলর ডিগ্রি। ৫০ শতাংশ নম্বর সহ ২ বছরের কাজের অভিজ্ঞতা।

৩) অফিসার স্কেল ৩ - স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও ডিসিপ্লিনে ব্যাচেলর ডিগ্রি। ৫০ শতাংশ নম্বর সহ ৫ বছরের কাজের অভিজ্ঞতা। এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাসবেন্ডারি, ভেটেরনারি সায়েন্স, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, আইন, ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সিতে ডিগ্রিধারীদের প্রাধান্য।

৪) অফিস অ্যাসিসট্যান্ট - স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও ডিসিপ্লিনে ব্যাচেলর ডিগ্রি। কম্পিউটার জ্ঞান থাকা বাধ্যতামূলক।

৫) আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে এবং স্থানীয় ভাষা জানতে হবে।

বয়সের সীমা
১) অফিসার স্কেল ১ - ১৮ থেকে ৩০ বছর।

২) অফিসার স্কেল ২ - ২১ থেকে ৩২ বছর।

৩) অফিসার স্কেল ৩ - ২১ থেকে ৪০ বছর।

৪) অফিস অ্যাসিসট্যান্ট - ১৮ থেকে ২৮ বছর।

৫) সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম মেনে বয়সে ছাড়।

আবেদনের ফি
১) জেনারেল - ৮৫০ টাকা

২) এসসি/এসটি - ১৭৫ টাকা

৩) ডেভিট/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে হবে।

প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) লিখিত পরীক্ষা

২) মূল পরীক্ষা

৩) ইন্টারভিউ

আবেদনের পদ্ধতি
১) অনলাইনে আবেদন করতে হবে।

২) IBPS-এর পেজে গিয়ে আবেদন করতে হবে।

৩) https://drive.google.com/file/d/1c4bOaavQzbYAhw8s4KFKV-Y93vN-fRiz/view লিঙ্কে ক্লিক করে আরও বিস্তারিত জানা যাবে।

৪) ৮ জুন থেকে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। ২৮ জুন পর্যন্ত আবেদন জমা করা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+