নিওস গীতা–রামায়ণ বাধ্যতামূলক করছে মাদ্রাসায়! জেনে নিন আসল সত্য
ন্যাশনাল ইনস্টিউট অফ ওপেন স্কুলিং বা নিওস মাদ্রাসার পাঠ্যক্রমে গীতা, রামায়ণ ও প্রাচীন ভারতের জ্ঞান-ঐতিহ্য-সংস্কৃতি চর্চাকে নিয়ে আসবে এবং বাধ্যতামূলক করবে, এ সংক্রান্ত খবরের স্পষ্টতা প্রকাশ করে বিবৃতি জারি করেছে সরকার।

ওই বিবৃতিতে সরকার জানিয়েছে যে গত ৩ মার্চ ২০২১ সালে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়, যার শিরোনাম 'নিওস মাদ্রাসাতে গীতা, রামায়ণ নিয়ে আসছে।’ যদিও এই সংবাদটি সত্যকে বিকৃত করেছে, সত্যকে ভুলভাবে উপস্থাপন করেছে এবং মনে হয় এটি কোনও অসৎ উদ্দেশ্য এটি করা। সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হচ্ছে যে নিওস এসপিকিউইএমের (স্পেশাল প্রভিশন ফর কোয়ালিটি এডুকেশন অফ মাদ্রাসা) আওতায় মাদ্রাসাগুলিকে স্বীকৃতি দেয়। এই বিধানের আওতায় বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষার প্রস্তাব দেওয়া হয় কোনও নির্দিষ্ট হার্ড লাইন না মেনে। নিওসের প্রস্তাবিত বিষয়গুলি থেকে কোন বিষয়ের ওপর শিক্ষা নিতে পড়ুয়ারা ইচ্ছুক তা তাদের ওপর নির্ভরশীল।
৫০ হাজার পড়ুয়া সহ ১০০টি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছে নিওস। এছাড়াও মাদ্রাসার চাহিদার ওপর নির্ভর করে আরও ৫০০টি মাদ্রাসাকে নিওসের অন্তর্ভুক্ত করার অদূর ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে।

Fact Check
দাবি
NIOS making Gita, Ramayan mandatory in Madrasa students
সিদ্ধান্ত
NIOS making Gita, Ramayan mandatory in Madrasa students news in half true
রেটিং
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।












Click it and Unblock the Notifications