কোভিড দমনে এবার যোগী রাজ্যেও কি লকডাউন জারি করা হবে? জেনে নিন আসল সত্য
এবার যোগী রাজ্যেও কি লকডাউন জারি করা হবে?
দেশে যে হারে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে তা নিয়ে চিন্তায় রয়েছে কেন্দ্র সরকার। বিশেষ করে কয়েকটি রাজ্যে রেকর্ড সংক্রমণ সত্যিই উদ্বেগের সৃষ্টি করেছে। লকডাউন জারি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মহারাষ্ট্রে। এরই মাঝে আরও একটি মেসেজ সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরপাক খাচ্ছে তা হল লকডাউন জারি হতে পারে উত্তরপ্রদেশেও।

ভুয়ো লকডাউনের খবর
সংক্রমণ দমন করতে ইতিমধ্যে রাজ্যের গ্রেটার নয়ডা, লখনউ, কানপুর, নয়ডা ও বারাণসীতে নৈশ কার্ফু জারি করা হয়েছে। সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীদের মধ্যে অনেকেই উত্তরপ্রদেশে সপ্তাহান্তে লকডাউন জারি হওয়ার খবর শেয়ার করেছেন। যদিও এই খবর একেবারেই অসত্য বলে দাবি করেছে উত্তরপ্রদেশ সরকার। সরকার জানিয়েছে যে সপ্তাহের শেষে লকডাউনের খবরটি উত্তরপ্রদেশে সোশ্যাল মিডিয়া ও হোয়াটস অ্যাপ গ্রুপের মাধ্যমে চাউর করা হয়েছে। এই খবর একেবারে ভিত্তিহীন এবং রাজ্যে এ ধরনের লকডাউন জারি করার কোনও পরিকল্পনা নেই।

সরকারের আর্জি
সরকারের সত্য যাচাই করার কমিটি রাজ্যবাসীর কাছে আবেদন করেছেন যে এই ধরনের খবর যেন শেয়ার না করেন তাঁরা, যা বিভ্রান্তিকর। এর আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন যে উত্তরপ্রদেশে লকডাউন জারি করা বিকল্প উপায় নয় করোনা ভাইরাস রোধ করার জন্য।

লকডাউনের পথে মহারাষ্ট্র
অন্যদিকে মহারাষ্ট্রে পূর্ণ লকডাউন জারি করা হবে কিনা তা নিয়ে ফের আলোচনায় বসবেন উদ্ধব ঠাকরে ও তাঁর সরকার। এদিকে, টানা লকডাউন জল্পনার মধ্যেই শিবসেনা মুখপত্র 'সামনা'-তে একটি খবর প্রকাশিত হয়েছে। করোনার বৃত্ত ভাঙতে লকডাউন বাধ্যতামূলক - লেখা হয়েছে সেখানে। তবে রাজ্যে কড়া লকডাউন জারি হতে পারে, তার ইঙ্গিত দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী।

দেশে করোনা পরিস্থিতি
অন্যদিকে, দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা দেড় লক্ষ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ১ লক্ষ ৫৩ হাজার। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৩৯ জনের। দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১ কোটি ৩৩ লক্ষ অতিক্রম করেছে।

Fact Check
দাবি
Weekend lockdown imposed in UP
সিদ্ধান্ত
No type of lockdown has been announced in UP












Click it and Unblock the Notifications