জাতীয় পতাকাকে অসম্মান কৃষকদের, ভুয়ো ছবি ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া

জাতীয় পতাকাকে অসম্মান কৃষকদের, ভুয়ো ছবি ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া

কৃষক আন্দোলন নিয়েও ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে সোশ।আল মিডিয়া জুড়ে, যেখানে দেখা যাচ্ছে ভারতের জাতীয় পতাকার ওপর দাঁড়িয়ে রয়েছে দু’‌জন ব্যক্তি।

জাতীয় পতাকাকে অসম্মান কৃষকদের, ভুয়ো ছবি ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া

ছবিতে দেখা গিয়েছে, পাগড়ি পরা এক ব্যক্তিকে দেখা গিয়েছে রাস্তায় পড়ে থাকা জাতীয় পতাকার ওপর হাতে জুতো নিয়ে বসে থাকতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি নিয়ে বলা হয়েছে, '‌কৃষকদের আন্দোলনে যদি জাতীয় পতাকার অসম্মান হয় তবে এ জাতীয় আন্দোলনে আমি নেই। লজ্জাকর এ ধরনের কৃষক আন্দোলন। তারা বিশ্বাসঘাতক এবং তাদের গ্রেপ্তার করা উচিত।’ এ ধরনের বিপরীতধর্মী ছবি পোস্ট করার পর ওয়ানইন্ডিয়ার পক্ষ থেকে যাচাই করে তা দেখা হয় এটি একটি পুরনো ছবি।

২০১৩ সালে লন্ডনে এই ছবি তোলা হয়েছিল। ডাল খালসা ইউকে নামে এক ব্লগে এই ছবিটি পাওয়া গিয়েছে। ছবিটি ২০১৩ সালের ১৭ অগাস্ট প্রকাশিত হয়। এই পোস্টটি সহ খবরের শিরোনাম ছিল ভারতীয় স্বাধীনতা দিবসের দিন ভারতীয় হাই কমিশনে প্রতিবাদ, ১৫ অগাস্ট ২০১৩। শিখ, কাশ্মীর ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় ২০১৩ সালের ১৫ অগাস্ট সেন্ট্রাল লন্ডনে জমায়েত হয়েছিলেন ভারতীয় অত্যাচার ও দখলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। ১৯৪৭ সাল থেকে ভারতের অধীনে শিখজাতি রয়েছে এবং পাঞ্জাবে বহুবার শিখ হোমল্যান্ডকে খতম করার চেষ্টা করেছিল। ১৯৮৪ সালের গণহত্যার মাধ্যমে শিখ জাতি খবরের শিরোনামে উঠে আসে। তার পর থেকে শিখ জাতির সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় ও এমনকি পরিবেশগতভাবেই হোক না কেন, শিখ জাতিকে পিষে ফেলতে কোনও পাথরই রাখা হয়নি, এমনটাই ওই পোস্টে বলা হয়েছে।

এই ভাইরাল ছবি দিল্লিতে চলা কৃষক বিদ্রোহের ভাবমূর্তি নষ্ট করছে এবং বিভ্রান্ত করছে। ‌

Fact Check

দাবি

Image shows farmers disrespecting National Flag

সিদ্ধান্ত

The image was taken in London in 2013

রেটিং

Misleading
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+