১৮ বছরের কম বয়সীদের প্রভাবিত করে না কোভিড–১৯, ভুয়ো খবরে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি

১৮ বছরের কম বয়সীদের প্রভাবিত করে না কোভিড–১৯

করোনা ভাইরাস ও তার ভ্যাকসিন নিয়ে বহু দাবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যার কোনওটাই সত্যি নয়। সেরকমই একটি দাবিতে বলা হয়েছে কোভিড–১৯ ১৮ বছরের নীচে শিশুদের প্রভাবিত করে না। এই মেসেজ ব্যাপকভাবে সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন চ্যাট গ্রুপে এই মেসেজ ছড়ানোর ফলে একাধিক প্রশ্নের উত্থান হয়েছে এই দাবিকে ঘিরে।

১৮ বছরের কম বয়সীদের প্রভাবিত করে না কোভিড–১৯, ভুয়ো খবরে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি


যদিও এটা সত্যি খবর নয় এবং যারা ১৮ বছরের নীচে রয়েছে তারা অবশ্যই সামাজিক দুরত্ব, মাস্ক পরা, হাত ধোওয়া ও স্যানিটাইজড করার মতো কোভিড যথাযথ বিধি মেনে চললেই এই রোগ থেকে সুরক্ষিত থাকতে পারবে। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো এই দাবি যে একেবারেই ভুয়ো ও অসত্য তা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে যে এই রোগ যে কোনও বয়সের মানুষকে আক্রান্ত করতে পারে। তবে এই সংক্রমণ শিশুদের ক্ষেত্রে হাল্কা। মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে যে এ ধরনের খবরের ওপর যেন কেউ বিশ্বাস না করেন।

এর আগেও আয়ুধ অ্যাডভান্স নিয়ে ভুয়ো খবর প্রকাশ করেছিল বেশ কিছু সংবাদমাধ্যম। এই ওষুধ করোনা ভাইরাস হ্রাস করতে কার্যকর এবং এটি রেমডিসিভির থেকে তিনগুণ ভালো বলে খবরে প্রকাশিত হয়। যদিও কেন্দ্র সরকারের পক্ষ থেকে এটি ভুয়ো দাবি বলা হয়েছে। কেন্দ্র সরকার ও তার বিভিন্ন প্রকল্প নিয়ে বারংবার ভু্য়ো খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে সরকারের পক্ষ থেকে এইসব ভুয়ো খবর বন্ধ করতে কড়া হাতে তা দমন করা হচ্ছে। দেশবাসীকে এ ধরনের খবর বিশ্বাস না করার জন্য আবেদন করা হয়েছে।

Fact Check

দাবি

COVID-19 does not affect children below the age of 18

সিদ্ধান্ত

COVID-19 affects all age groups

রেটিং

Misleading
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+