ক্রেডিট কার্ডের বিলের তারিখ কীভাবে পরিবর্তন করবেন? RBI-এর নির্দেশিকাই বা কী?

অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করেন। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল প্রতি মাসে পরিশোধের নির্ধারিত তারিখ মনে রাখা। অতিরিক্ত চার্জ বা জরিমানা এড়াতে যা বিশেষভাবে প্রয়োজনীয়। এটিকে বিলিং সাইকেলও বলা হয়। ক্রেডিট কার্ড পাওয়ার পরে ব্যবহার শুরু করলে বিলিং সাইকেলও মনে রাখা প্রয়োজন।

অনেক ব্যবহারকারী ক্রেডিট কার্ডের বিলের তারিখ পরিবর্তন করতে চান। প্রথমেই প্রশ্ন আসে, ক্রেডিট কার্ডের বিলিং সাইকেল কি পরিবর্তন করা যায়? যদি রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম মানা হয়, তাহলে বলা যায় এর উত্তর হল হ্যাঁ।

Credit Card RBI

আরবিআই ক্রেডিট কার্ড় ইস্যুকারীদের নির্দেশ দিয়েছে, গ্রাহকদের ক্রেডিট চার্ড বিল চক্র অন্তত একবার পরিবর্তনের সুবিধা দিতে। তবে এব্যাপারে একাধিক বার এই সুবিধা দেওয়া যেতে পারে বলেও জানায় আরবিআই। এই মাসের সাত মার্চ এক প্রেস বিজ্ঞপ্তিতে আরবিআই বলে, কার্ডধারী গ্রাহকদের সুবিধা দিতে ক্রেডিট কার্ড বিল চক্রে পরিবর্তনের বিপল্প দেওয়া উচিত।

কীভাবে এই সুবিধা পাওয়া যেতে পারে?
বর্তমানে ক্রেডিট কার্ড ইস্যুকারী কোম্পানিগুলি বিল পরিশোধ করতে তারিখ নির্দিষ্ট করে থাকে। সেই কারণে কিছু ক্ষেত্রে বিল পরিশোধের সময় মাসিক আয় চক্রের সঙ্গে মেলে না। যে কারণে অনেকেই অসুবিধায় পড়েন। অনেক সময় পেমেন্টের তারিখ মিস হয়ে যায়।

আরবিআই-এর নতুন বিজ্ঞপ্তি অনুসারে, গ্রাহকরা তাদের মাসিক আয় চক্র অনুযায়ী, তাদের বিল চক্র (বিলিং সাইকেল) ঠিক করতে পারবেন। এইভাবে পেমেন্টের তারিখ মিস হওয়া আটকানো যায় এবং অতিরিক্ত চার্জ দেওয়ার বিষয়টিও এড়ানো যায়।

নতুন করে ক্রেডিট কার্ডের বিলিং সাইকেল ঠিক করতে গ্রাহককে ক্রেডিট কার্ড কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে হবে এবং বিলের তারিখ পরিবর্তন করতে আবেদন করতে হবে। কিছু ব্যাঙ্ক ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমেও এই সুবিধা দিয়ে থাকে।

তবে উল্লেখ করা প্রয়োজন, ক্রেডিট কার্ড প্রদানকারী সংস্থা গ্রাহকের অনুরোধ যে সবসময় মানবে, এমনটা নয়। তারা অ্যাকাউন্টের ইতিহাস ও ক্রেডিট স্কোরের ওপরে ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে থাকে।

সাধারণভাবে ক্রেডিট কার্ডে সুদ মুক্ত সময়কাল অর্থাৎ অতিরিক্ত চার্জ মুক্ত সময়কার ১৮ থেকে ৫৫ দিন হয়ে থাকে। এই সময়ের মধ্যে করা ক্রেডিট কার্ডে লেনদেনগুলি পরিশোধ করা হলে অতিরিক্ত কোনও চার্জ লাগে না। যদি কেউ ক্রেডিট কার্ডের ব্যালেন্স সময়মতো পরিশোধ করতে ব্যর্থ হন, তাহলে ঋণদানকারী সংস্থাগুলি সুদ-মুক্ত সময়কাল প্রত্যাহার করতে পারে এবং ব্যালান্স সম্পূর্ণ পরিশোধ না হওয়া পর্যন্ত নতুন ক্রেডিট লেনদেনের ওপরে ফিনান্স চার্জ বা অতিরিক্ত চার্জ লাগু করতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+