Jio AirFiber: রিলায়েন্স জিও এয়ার ফাইবার আসলে কী? কীভাবে কাজ করবে! দাম নিয়েও রইল বড় আপডেট
Jio AirFiber: ডিজিটাল দুনিয়ায় বিপ্লব ঘটাতে চলেছে রিলায়েন্স জিও (Jio)। এজিএম থেকে একগুচ্ছ ঘোষণা রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি। আর সেই তালিকায় প্রথমেই রয়েছে জিও এয়ার ফাইবার (Jio AirFiber)।
আগামী গণেশ পুজোর (Ganesh Puja) দিনে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হবে রিলায়েন্স জিও'র নয়া এই পরিষেবার। এছাড়াও এদিন Jio True5G Developer platform, Jio Smart Home Services সহ একাধিক নতুন পরিষেবার ঘোষণা করেছেন মুকেশ আম্বানি। শুধু তাই নয়, চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যেই jio 5G পরিষেবা চালু হয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি।

Jio AirFiber গত বছর ঘোষণা হয়
তবে দীর্ঘদিন ধরেই Jio AirFiber নিয়ে মানুষের মধ্যে উৎসাহ ছিল। গত বছর জিও'র এজিএম বৈঠকেই Jio AirFiber এর কথা জানায় রিলায়েন্স। এই ডিভাইস কবে আসবে তা নিয়ে একাধিক জল্পনা ছিল। এমনকি রিলায়েন্সের তরফেও এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে আগামী ১৯ সেপ্টেম্বর (Reliance AGM 2023) একটি ইভেন্টে Jio AirFiber এর ডিভাইস লঞ্চ করবে সংস্থা। এমনটাই জানা যাচ্ছে।
Jio AirFiber আসলে কি?
Jio AirFiber আসলে একটি পোর্টেবল ডিভাইস। এর নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটি সম্পূর্ণটাই ওয়্যারলেস অর্থাৎ তারবিহীন হবে। আর সেভাবেই ইন্টারনেটের (Internet) সুবিধা পাওয়া যাবে। শোনা যাচ্ছে, ডিভাইসে থাকবে 5G এন্টেনা। তাতে ইউজাররা অনেক বেশি গতিতে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবে। Jio AirFiber এর সাহায্যে 1Gbps পর্যন্ত গতিতে স্পিডের সুবিধা পাওয়া যাবে। কার্যত মোবাইলের পর বাড়ি কিংবা অফিসেও ইন্টারনেট ব্যবহারের মজা আরও কয়েক গুন বাড়িয়ে দেবে। কিন্তু কত দাম এই ফাইবারের?
Jio AirFiber ডিভাইসের দাম কত হবে?
জিও ফাইবার নিয়ে ইতিমধ্যে তুমুল উৎসাহ শুরু হয়েছে। কিন্তু কত টাকা (Jio AirFiber price) এই ফাইবারের? কোথায় পাওয়া যাবে এই জিও এয়ার ফাইবার। কি বলছে সংস্থা? যদিও এই বিষয়ে রিলায়েন্স জিও'র তরফে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। তবে সংস্থার পুরানো রেকর্ড বলছে এই ডিভাইসের দাম মধ্যবিত্তের আওতার মধ্যেই হবে। 4G স্মার্টফোন হোক কিংবা অন্য কোনও ডিভাইস সংস্থা দেশের সকল মানুষের কথা ভেবেই প্রকাশ্যে এনেছে। আর তাই Jio AirFiber ডিভাইসের দাম সস্তা হবে বলেই মনে করা হচ্ছে।
Jio AirFiber কি কি সুবিধা পাওয়া যাবে
Jio AirFiber অত্যাধুনিক একটি মাধ্যম। এই ডিভাইসে একাধিক কানেকটিভিটির সুবিধা মিলবে। এয়ার ফাইবারে সিমের ব্যবহার করতে পারবেন। এছাড়া এর মাধ্যমে সেট টপ বক্সের সুবিধাও পাওয়া যাবে।
-
নজিরবিহীন ঘটনা! সিইসি জ্ঞানেশ কুমারকে হঠাতে ইমপিচমেন্ট মোশন আনছে বিরোধীরা -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ, কেন্দ্রের কাছে বিস্তারিত নথি-সহ রিপোর্ট দিল রাজ্য -
'ভুল করলে কাউকে ছাড়া হবে না'! প্রশাসনিক বৈঠকে ডিজি বিনীত গোয়েল-সহ আধিকারিকদের সতর্ক করলেন জ্ঞানেশ -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব, বিকল্প উৎসে তেল খুঁজতে সক্রিয় ভারত -
বিহারে ব্যর্থতার পর বাংলায় নজর তেজপ্রতাপের, বিধানসভা ভোটে লড়াইয়ের ঘোষণা -
মানবিকতার নজির শ্রীলঙ্কার, উদ্ধার হওয়া ইরানি নাবিকদের এক মাসের বিনামূল্যে ভিসা -
গ্যাস সংকটে তৎপর সরকার! পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশজুড়ে জারি 'জরুরি' আইন -
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম -
মোদী কলকাতায় আসার আগেই চূড়ান্ত হবে বিজেপির প্রার্থী তালিকা? ১২ মার্চ গুরুত্বপূর্ণ বৈঠক -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য?












Click it and Unblock the Notifications