Tata Safari Facelift: মাত্র ২৫ হাজার টাকায়! উৎসবে মরশুমে ঝড় তুলবে টাটার নয়া সাফারি
Tata Safari Facelift: অটো-মোবাইল সেক্টরে নিজেদের জায়গা শক্ত করেছে Tata! সংস্থার একাধিক গাড়ির বিক্রির কয়েক বছরে ফের বেড়েছে। গত জুলাই মাসে টাটা নতুন গাড়ি Tata Safari Facelift প্রকাশ্যে আনে। উৎসবের মরশুমে একেবারে নতুন লুকে গাড়িটি লঞ্চ করতে চলেছে Tata।
যেখানে একেবারে নতুন ডিজাইন, আরও উন্নত এবং শক্তিশালী ডিজাইন, আপডেটেড ফিচার দেওয়া হয়েছে। ইতিমধ্যে Tata Safari Facelift গাড়িটির বুকিং শুরু হয়েছে। তাও একেবারে নামমাত্রা টাকায়। উৎসবের মরশুমে গাড়িটি বিক্ত্রি বাড়াতেই Tata এর তরফে অসাধারণ এই অফার ঘোষণা করা হয়েছে।

Tata Safari Facelift: একাধিক বদল আনা হয়েছে
Tata Safari Facelift গাড়িটির বেশ কয়েকটি ক্ষেত্রে বদল আনা হয়েছে। Tata Safari ফেসলিফটে একেবারে নতুন ফ্রন্ট ফ্যাসিয়া ব্যবহার করা হয়েছে। যেখানে একেবারে নতুন গ্রিল, নতুন হেডল্যাম্প এবং নতুন বাম্পার রয়েছে। একেবারে নতুন সাফারিতে আপডেটেড টেলগেট রয়েছে। যেখানে একেবারে নতুন টেলল্যাম্প ডিজাইন এবং একটি বড় এলইডি ব্যাকআপ ল্যাম্প রয়েছে।
Tata Safari Facelift: ইঞ্জিন
Tata Safari Facelift গাড়িটির ইঞ্জিন অনেক বেশি শক্তিশালী। 2.0-লিটার টার্বো-ডিজেল ইঞ্জিন রয়েছে। যা 170PS পাওয়ার এবং 350Nm এর টর্ক তৈরি করতে পারে। এই ইঞ্জিন 6 স্পিড ম্যানুয়াল এবং 6-স্পিড অটোমেটিক ট্রান্সমিশনেও প্রকাশ্যে আনা হচ্ছে।
Tata Safari Facelift: ফিচার
Tata Safari Facelift গাড়িটি একেবারে আধুনিক ফিচারে ঠাসা! একাধিক নতুন ফিচার রয়েছে গাড়িটিতে। রয়েছে 10.4-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, একটি 12.3-ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লস্টর, ওয়ারল্যাস চার্জারের সুবিধা, 360-ডিগ্রি ক্যামেরা এবং একটি প্যানোরমিক সানরুফ। যাত্রী সুরক্ষার বিষয়টিও যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবা হয়েছে। আর তাই গাড়িটিতে সাতটি এয়ারব্যাগ ব্যবগার করা হয়েছে।
Tata Safari Facelift: দাম
Tata Safari Facelift গাড়িটির দাম তুলনামুলক অনেকটাই বেশি। কার্যত মধ্যবিত্তের আয়ত্তের বাইরে। তবে উৎসবের মরশুমে Tata এর তরফে দারুণ অফার দেওয়া হয়েছে। মাত্র ২৫ হাজার টাকাতেই গাড়িটি বুকিং করা যাবে। তবে দিল্লির রাস্তায় Tata Safari Facelift গাড়িটির এক্স-শোরুম প্রাইস 14.69 লাখ থেকে শুরু হচ্ছে।
বেশ কয়েকটি ভেরিয়েন্ট আছে। সর্বোচ্চ 22.09 লাখ টাকায় মিলবে এই গাড়ি। তাহলে আর কি! উৎসবের মরশুমে এবার Tata Safari Facelift একটা হয়েই যেতে পারে। গাড়িটির আগাম ছলক প্রতিবেদনের মধ্যে রইল।












Click it and Unblock the Notifications