ট্রাফিক নিয়ম মানলে বাড়তি সুবিধা! নয়া চিন্তাভাবনা মোটর প্রিমিয়ামে

প্রতি ১০ মিনিটে দেশে নটি দুর্ঘটনা হয়। তাই ঠিক করা হয়েছে, চালকদের প্রতি কড়া হবে প্রশাসন। ফলে যেসব চালক ইতিমধ্যেই অধিক সংখ্যায় ট্রাফিক আইন ভেঙেছেন, তাদের জন্য অপর বিপদ অপেক্ষা করছে।

প্রতি ১০ মিনিটে দেশে নটি দুর্ঘটনা হয়। তাই ঠিক করা হয়েছে, চালকদের প্রতি কড়া হবে প্রশাসন। ফলে যেসব চালক ইতিমধ্যেই অধিক সংখ্যায় ট্রাফিক আইন ভেঙেছেন, তাদের জন্য অপর বিপদ অপেক্ষা করছে। এবার থেকে ট্রাফিক ভঙ্গের সংখ্যা যত বেশি হবে, তার প্রিমিয়ামও তত বেশি হবে, এমনই সিদ্ধান্তের পথে মোটর ইনসিওরেন্স কম্পানিগুলি। তবে চূড়ান্ত ঘোষণা বাকি আছে।

 ট্রাফিক নিয়ম মানলে বাড়তি সুবিধা! নয়া চিন্তাভাবনা মোটর প্রিমিয়ামে

গাড়ি বিমায় ট্রাফিক ভায়োলেসনের প্রভাব নির্ধারণ করতে গঠিত নয় সদস্যের কমিটির প্রধান অনুরাগ রাস্তোগি। তিনি একটি বেসরকারি বিমান সংস্থার কর্তাও বটে। অনেকেরই আশা বিমার প্রিমিয়ামের সঙ্গে ট্রাফিক ভায়োলেশনকে জুড়ে দিলে দুর্ঘটনা অনেকাংশেই কমানো যাবে। বিষয়টি পর্যবেক্ষণ করতে আইআরডিএ-র তরফ থেকেই ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে।

বেসরকারি মোট বিমার সংস্থার তরফ থেকেও এই উদ্যোগে সমর্থন করা হয়েছে। ভাল চালকদের কম প্রিমিয়াম আর খারাপ চালকদের বেশি প্রিমিয়াম। এই সিদ্ধান্ত হলে, মানুষকে আরও বেশি দায়িত্ববান করে তোলা যাবে, মনে করছেন অনেকেই।

বর্তমানে মোটর প্রিমিয়াম নির্ধারণ করে বিমা কোম্পানিগুলি। এর জন্য গাড়ির ইতিহাস দেখা হয়। কিন্তু এবার ইনসিওরেন্স ইন্ডস্ট্রি চাইছে চালক নির্ভর তথ্য। কীভাবে গাড়িটির দুর্ঘটনা হল, তাই প্রথম জানার দরকার পড়ে গাড়ি দুর্ঘটনার ক্ষেত্রে। অন্যদিকে একজন ব্যক্তি যখন বিমার টাকার দাবি করেন, তখন ড্রাইভিং বিহেভিয়ারও অন্যতম প্যারামিটার হয়ে দাঁড়ায়।

এতদিন পর্যন্ত ইনডিভিজুয়াল ড্রাইভিং বিহেভিয়ার মাপার কোনও রাস্তা ছিল না। বর্তমানে চালকের ট্রাফিক ভায়োলেশন ড্রাইভিং বিহেভিয়ারের অন্যতম ইন্ডিকেশন হিসেবে ব্যবহার করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+