বিনামূল্যে পানীয় জল দিতে অস্বীকার! হায়দরাবাদের রেস্তোরাঁকে বড় অঙ্কের জরিমানা আদালতের

হালিশহর হোক বা হায়দরাবাদ, রেস্তোরাঁ ও ক্যাফেগুলি এখন গ্রাহকদের বিনামূল্যে পানীয় জল দিতে অস্বীকার করে। পানীয় জল দিলেই তারা অতিরিক্ত চার্জ নিয়ে নেয়। এক্ষেত্রে গ্রাহকরা চান কমপ্লিমেন্টারি সার্ভিস। সেখানে বোতলজাত পানীয় জলের জন্য অতিরিক্ত চার্জ নিয়ে বিতর্ক চারিদিকেই।

তবে আদালত এব্যাপারে গ্রাহকদের পক্ষেই দাঁড়িয়েছে। হায়দরাবাদের একটি নামী রেস্তোরাঁয় বিনামূল্যে পানীয় জল না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন গ্রাহক। আদালত সেই রেস্তোরাঁকে পাঁচ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয়। সেই মতো ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশনের দেওয়ার নির্দেশে ৪৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ পেয়ে গিয়েছেন সেই গ্রাহক।

Drinking Water

এক সর্বভারতী সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, অভিযোগকারী সেকেন্দ্রাবাদের বাসিন্দা। তিনি সিবিআই কলোনির আইটিএলইউ রেস্তোরাঁয় ঘটে যাওয়া ঘটনার বর্ণনা করে বলেছেন, বেশ কিছু কারণে রেস্তোরাঁয় খাওয়া ছাড়া কোনও বিকল্প ছিল না।

তিনি জানিয়েছেন, প্লাস্টিকের অ্যালার্জির কারণে তিনি কমপ্লিমেন্টারি জলের অনুরোধ করেছিলেন। কিন্তু রেস্তোরাঁর কর্মী তা প্রত্যাখ্যান করেন। ফলে সেই রেস্তোরাঁর নিজেস্ব ব্র্যান্ডের ৫০০ মিলি জলের বোতল ছাড়া অন্য কোনও বিকল্প ছিল না। যার দাম ৫০ টাকা।

তবে এখানেই শেষ নয়। রেস্তোরাঁয় দুটি খাবার এবং একটি জলের বোতল নিয়ে মোট ৬৩০ টাকার বিলে ৩১.৫০ টাকা সার্ভিস চার্জ ধার্য করে। তারা জলের বোতল এবং পরিষেবা উভয়ের ওপরে ৫ শতাংশ সিজিএসটি ও এসজিএসটি ধার্য করে এবং শেষ পর্যন্ত তাঁকে ৬৯৫ টাকা বিল দিতে হয়।

ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশন পরিষেবা চার্জ ও জিএসটি ফেরত দিতে নির্দেশ দেয়। যা প্রায় ৩৩ টাকার মতো। এছাড়াও রেস্তোরাঁ কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা এবং মামলার খরব হিসেবে এক হাজার টাকা ৪৫ দিনের মধ্যে মিটিয়ে দিতে নির্দেশ দেয়।

ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশন তেলেঙ্গানা সরকারকে দেওয়া নির্দেশে বলে বৃহত্তর হায়দরাবাদ এলাকায় সব হোটেল, রেস্তোরাঁ এবং খাবারের দোকানে খাবারের সঙ্গে বিনামূল্যে বিশুদ্ধ বোতলজাত জল দিতে নির্দেশ দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+