Post Office Scheme: পোস্ট অফিসে ৫ হাজার টাকা করে জমা করুন, পেয়ে যান ৮ লক্ষ টাকার বেশি
Post Office Recurring Deposit Scheme: আপনি যদি বিনিয়োগ করে ভাল আয় পেতে চান এবং নিরাপদে বিনিয়োগের সন্ধান করতে চান, তাহলে এই খবর আপনার জন্য। পোস্ট অফিসে সঞ্চয় প্রকল্পের জন্য এটি একটি ভাল বিকল্প হতে পারে। এটিকে একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়।
অনেক পোস্ট অফিস স্কিম মানুষের মধ্যে খুব জনপ্রিয়। আর এই জনপ্রিয়গুলির মধ্যে অন্যতম হল পোস্ট অফিস রেকারিং ডিপোজিট, যা নিরাপত্তার সঙ্গে ভাল রিটার্ন দেয়। সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে বিনিয়োগকারীদের সুদের হার বাড়িয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বরে সুদের হার ৬.২ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৫ শতাংশ করেছে সরকার।

অর্থাৎ পোস্ট অফিস রেকারিং ডিপোজিটের সুদের হার ৩০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। এই পরিস্থিতিতে এই সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করা বেশি লাভজনক। সাধারণভাবে একবছর, দুই বছর বা তার বেশি সময়ের জন্য এই রেকারিং ডিপোজিট স্কিম। তবে সময়ের নিরিখে সুদের হার আলাদা। এই স্কিমে অংশ নিতে গেলে বিনিয়োগকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর।
তবে আত্মীয়স্বজনরা তাদের নাবালক সন্তানের নামে বিনিয়োগ করতে পারেন। এখানে যৌথ অ্যাকাউন্ট খোলা যায়। মাত্র ১০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ শুরু করা যেতে পারে। এখানে ১০ বছরের জন্য বিনিয়োগ করা যেতে পারে।
কেউ যদি প্রতিমাসে ৫ হাজার টাকা করে জমা করেন এবং তা ১০ বছর ধরে চালিয়ে যান, তাহলে তিনি ৬ লক্ষ টাকা জমা করবেন। অন্যদিকে বর্তমান সুদের হার ৬.৫ যদি চলতে থাকে তাবলে ২.৪৬ লক্ষ টাকা সুদ হিসেবে পাওয়া যাবে। সব মিলিয়ে ১০ বছরে পাওয়া যাবে ৮.৪৬ লক্ষ টাকা।
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম অ্যাকাউন্ট খোলার ৩ বছর পরে বন্ধ করা যেতে পারে। পাশাপাশি বিনিয়োগ শুরুর এক বছর পর থেকে ৫০ শতাংশ পর্যন্ত ঋণ পাওয়ার সুবিধা রয়েছে।












Click it and Unblock the Notifications