৩০ দিন ধরে এক পয়সা বাড়েনি পেট্রোলের দাম! সামনে কোন দিন অপেক্ষা করছে

চলতি বছরের শুরু থেকেই গোটা দেশের উদ্বেগ যেমন বাড়িয়ে গিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ সেই সঙ্গে লাগামহীন ভাবে বাড়তে থেকেছে পেট্রোপণ্যের দাম। বর্তমানে একাধিক রাজ্যেই সেঞ্চুরিও পার করেছে পেট্রোলের দাম। সেই সঙ্গে আগুন ছুটছে ডিজেলের দামেও। কিন্তু গত একমাসে খানিকটা হলেও স্বাস্তি মিলেছে আম-আদমির। দেশের তিন মহানগরীতে দামে বদল নেই পেট্রপণ্যের।

একটানা ১ মাস অপরিবর্তিত পেট্রোল ডিজেলের দাম, কোন শহরে কত দাম জেনে নিন

একটানা একমাস অপরিবর্তিত পেট্রোল ডিজেলের দাম

সহজ কথায় টানা একমাস অপরিবর্তিত রয়েছে পেট্রল-ডিজেলের দাম। কলকাতা-সহ দেশের চার মেট্রো ও ছোট-বড় নানা শহরেই বাড়েনি পেট্রল-ডিজেলের দাম। ৩০ দিন আগে যা পেট্রোল ও ডিজেলের দাম ছিল সোমবারও সেই দাম জারি রয়েছে৷ তবে শেষ শনিবার ১৪ অগাস্ট পেট্রোল ও ডিজেলের দাম জারি করে সরকারি তেল সংস্থাগুলি৷ কিন্তু পরিবর্তন আসেনি মূল্যে। দামে মূল্যবৃদ্ধি না হলেও পাতাপতনও লক্ষ্য করা যায়নি। এমনকী আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দামে তার কোনও প্রভাব পড়েনি৷ তাতেও বেড়েছে উদ্বেগ।

কোন শহরে কত দাম

বর্তমানে রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ১০১.৮৪ টাকা, ডিজেল ৮৯.৮৭ টাকা প্রতি লিটার দরে বিকোচ্ছে। মুম্বইয়ে পেট্রোল ১০৭.৮৩ টাকা, ডিজেল ৯৭.৪৫ টাকায় বিক্রি হচ্ছে। সেখানে চেন্নাইয়ে পেট্রোল ১০২.৪৯ টাকা, ডিজেল ৯৪.৩৯ টাকায় বিকোচ্ছে। কলকাতায় পেট্রোল ১০২.০৮ টাকা, ডিজেল ৯৩.০২ টাকায় বিকোচ্ছে। বেঙ্গালুরুতে পেট্রোল১০৫.২৫ টাকা, ডিজেল ৯৫.২৬ টাকায়, লখনউয়ে পেট্রোল ৯৮.৮০ টাকা, ডিজেল ৯০.২৬ টাকা, ও পটনায় পেট্রোল ১০৪.৫৭ টাকা, ডিজেল ৯৫.৮১ টাকা বিক্রি হচ্ছে বলে জানা যাচ্ছে।

ভরাডুবি শতাধিক ছোট তেলের পাম্প মালিকেরা

এদিকে অগ্নিমূল্য পেট্রোল-ডিজেলে আম জনতার যেমন হাত পুড়ছে, তেমনই ভরাডুবি হতে বসেছেন বাংলার শতাধিক ছোট তেলের পাম্প মালিক। অনেক পাম্পই লোকসানের মুখে পড়ে বন্ধ হয়েও গিয়েছে। কারণ, কেন্দ্র তেলের দাম বাড়ালেও পেট্রোল পাম্প মালিকদের কমিশন বিগত বছর চারেকে এক পয়সাও বাড়ায়নি বলেই জানা যাচ্ছে। আর তাতেই মাথায় হাত পাম্প মালিকদের। যদিও বর্তমানে স্থিতাবস্থা ফিরলেও দাম কমে কমবে সেই বিষয়ে দিশা দেখাতে পারছেন না কেউই।

কি ভাবে জানতে পারবেন তেলের নতুন দাম

অন্যদিকে প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে দেশের সরকারি তেল সংস্থাগুলি। পেট্রোল ও ডিজেলের নতুন দাম HPCL, BPCL ও IOC সহ একাধিক তেল সংস্থার ওয়েবসাইটে গিয়েও জানা যায়। এছাড়াও এসএমএস-এর মাধ্যমেও জানা যায় তেলের দাম।বর্তমানে একমাস তেলের দাম না বাড়লেও যে ভাবে আর্থিক মন্দা গোটা দেশকেই গ্রাস করছে তাতে পরিস্থিতি কোন দিকে যায় এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+