State Bank of India: নয়া সার্ভিস এসবিআইতে! চ্যালেঞ্জের মুখে পড়তে পারে Paytm, PhonePe
State Bank of India: দেশের বৃহত রাষ্ট্রয়াত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)! কয়েক কোটি মানুষের অ্যাকাউন্ট আছে এই ব্যাঙ্কে। ব্যাঙ্কের ডিজিটাল প্লাটফর্ম YONO তে খুব শীঘ্রই নয়া ফিচার যুক্ত হতে চলেছে।
যার ফলে গুগল অ্যাপ, ফোন পে এবং পেটিএমের মতো ডিজিটাল অ্যাপগুলি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। শুধু তাই নয়, YONO অ্যাপে নয়া ফিচার যোগ হলে দেশের সবথেকে বড় ডিজিটাল ব্যাংকিং প্লাটফর্ম হিসাবে আত্মপ্রকাশ করতে পারে।

ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই করা যায় Upi Payment
এই মুহূর্তে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার YONO অ্যাপ থেকে সমস্ত Upi Payment করা যায়। অনেক সময় স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকারও প্রয়োজন হয় না। যে কোনও সরকারি কিংবা প্রাইভেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই YONO অ্যাপে Upi পেমেন্টের জন্যে রেজিস্টার করা যায়।
YONO অ্যাপে নয়া ফিচার
SBI ইতিমধ্যে ইউনো অ্যাপে ইউপিআই পেমেন্ট আরও ভালো তৈরি করতে ইতিমধ্যে একাধিক ফিচার যোগ করেছে। কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করার সুবিধা রয়েছে। এমনকি ফোনে থাকা কনটেক্ট লিস্ট থেকে নম্বর বেছে নিয়েও পেমেন্ট করার অপশন দেওয়া হয়।
পাশাপাশি খুব শীঘ্রই মানি ট্রান্সফারের সুবিধাও রয়েছে এই অ্যাপে। এছাড়াও নতুন আরও এক ফিচার যোগ করা হয়েছে। বিশেষ করে যদি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট না থাকে তাহলে Upi Payment করা যাবে। একগুচ্ছ এই ফিচার YONO অ্যাপে সম্প্রতি যোগ করা হয়েছে। গুগল প্লে স্টোর থেকে আইফোন অ্যাপ থেকে খুব সহজেই YONO অ্যাপ ডাউনলোড করা যায়।
অ্যাকাউন্ট না থাকলেও Upi Payment করা যাবে?
প্রথমেই আপনি আপনার স্মার্টফোনে স্টেট ব্যাঙ্কে YONO অ্যাপ ডাউনলোড করতে হবে।
এরপরে New to SBI অপশনের নীচে Register Now -তে ক্লিক করতে হবে।
এরপরেই নতুন একটি পেজ খুলে যাবে। যেখানে একাধিক অপশন দেখাবে। কিন্তু Register to Make UPI Payments অপশনে ক্লিক করতে হবে।
যে ফোন নম্বরটি অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার আছে সেটিকে বেঁছে নিতে হবে। এরপর নম্বরটিকে ভ্যারিফাই করা হবে। এবং একটি এসএমএস পাঠানো হবে।
নম্বর ভ্যারিফাই হওয়ার পরেই Upi আইডি ক্রিয়েট করার জন্যে তালিকায় থাকা একটি ব্যাঙ্ককে বেছে নিতে হবে।
সংশ্লিষ্ট ব্যাঙ্কে থাকা অ্যাকাউন্ট এসবিআই YONO অ্যাপের সঙ্গে যুক্ত করতে হবে।
উপরের দিকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেখতে পাবেন। আপনি YONO অ্যাপে 3টি UPI আইডি দেখতে পাবেন, যেখান থেকে আপনি আপনার পছন্দের আইডি বেছে নিতে পারেন
রেজিস্টার হওয়ার পরেই ইউপিআই পেমেন্ট করতে পারবেন। তবে এজন্যে একটি এমপিন প্রয়োজন।












Click it and Unblock the Notifications