ইথানলে ছুটবে Hero এর নতুন Xtreme 160R 2V! ABS তো আছেই, সঙ্গে মিলবে একাধিক টপ ফিচার

New Hero Xtreme 160R 2V: দেশের সবথেকে বড় টু-হুইলার নির্মাতা সংস্থা Hero MotoCorp। অন্যতম বিক্রিত বাইক Xtreme 160R 2V একেবারে নতুন রূপে বাজারে এসেছে। একাধিক আপডেট করা হয়েছে। এর আগে Xtreme 160R 4V আপডেট করেছিল Hero।

এই দুই বাইকের মধ্যে শুধুমাত্র Valve এর পার্থক্য রয়েছে। বাকি ডিজাইন এবং ফিচার দুটি বাইকেই এক। New Hero Xtreme 160R 2V এর ফিচার এবিং খুঁটিনাটি তথ্য (New Hero 2024 bike) জানুন-

Hero bike

  • New Hero Xtreme 160R 2V: ইঞ্জিন এবং পাওয়ার-

New Hero Xtreme 160R 2V-তে 163.2 cc এর 4 স্ট্রোক, এয়ার কুল্ড, 2 বাল্ব ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 15PS পাওয়ার এবং 14Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। এই ইঞ্জিন 5 স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত রয়েছে। এই ইঞ্জিন OBD-2 এর মতো এবং E20 পেট্রোল (20% ইথানল মিক্স পেট্রোল) এ চলার ক্ষমতা রাখে। রাইডারের সুরক্ষার কথা ভেবে চাকায় ড্রাম এবং ডিস্ক ব্রেকের সুবিধা আছে। এছাড়াও সিঙ্গল চ্যানেল ABS (এন্টি লক ব্রেকিং সিস্টেম) এর সুবিধা আছে। দেওয়া হয়েছে ১২ লিটারের বড় ফুয়েল ট্যাঙ্ক।

  • New Hero Xtreme 160R 2V: ফিচার

New Hero Xtreme 160R 2V -তে একাধিক নতুন কিছু দেখতে পাবেন। বাইকে নতুন রিয়র প্যানেল এবং নতুন LED টেললাইট দেখতে পাওয়া সম্ভব। টেললাইটে ইমারজেন্সি স্টপ সিগন্যাল আছে। যা প্রয়োজনের সময় ব্রেক দিলে জ্বলজ্বল করবে। এছাড়া নতুন New Hero Xtreme 160R 2V -তে একেবারে ব্যতিক্রমী স্পিডোমিটার দেখা যেতে পারে। ড্রাগ টাইমার দেওয়া হয়েছে। যাতে বাইকের স্পিড মাপা সম্ভব।

খারাপ রাস্তাতেও যাতে আরামদায়ক সফর হয় সেজন্য New Hero Xtreme 160R 2V -বাইকটিতে সামনে USD ফোর্ক্স এবং পুছনে প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক দেওয়া থাকতে পারে। আরো ভালো ব্রেকিং সিস্টেমের জন্য ডিস্ক ব্রেকের সুবিধা আছে। Hero Xtreme 160R 2V সরাসরি bajaj pulsar n150 কিংবা yamaha fzs v4 - কে টক্কর দেবে।

এই বিষয়ে আরও জানতে Hero MotoCorp এর যে কোনও ডিলার কিংবা শোরুমে যোগাযোগ করতে পারেন। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই বাজাজ ইথানল জ্বালানিতে ছুটবে এমন একটি বাইক প্রকাশ্যে এনেছে। এরপর হিরোর এহেন পদক্ষেপ গুরুত্বপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+