সব রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলি কি এবার এক ছাতার তলায় আসবে! কী প্রস্তাব নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের
ব্যাঙ্কিং সেক্টরের কার্যকারিতা নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা হয়েছে। দেশের বৃদ্ধির প্রেক্ষিতে এই সেক্টরের নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে।
ব্যাঙ্কিং সেক্টরের কার্যকারিতা নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা হয়েছে। দেশের বৃদ্ধির প্রেক্ষিতে এই সেক্টরের নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে। তবে বেশ কিছু সমস্যার জন্য সাম্প্রতিক সময়ে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। থমকে গিয়েছে বৃদ্ধি। আর সেই প্রসঙ্গেই আইবিসি বা ইন্ডিয়ান ব্যাঙ্কিং কনক্লেভের অনুষ্ঠানে এসে নতুন প্রস্তাব দিলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার।

তাঁর প্রস্তাব, ভারতে ব্য়াঙ্কিং সিস্টেমকে শক্তিশালী করতে হলে প্রয়োজন পড়লে দুই ডজনের বেশি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ককে যুক্ত করে ২ বা ৩টিতে পরিণত করতে হবে। মোদ্দা কথা হল, বিদেশি ব্যাঙ্ক, রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক বা বেসরকারি ব্যাঙ্কগুলিকে এক ছাতার তলায় আনতে হবে। আর তাতে একেবারে ছায়ার মতো পাশে থেকে কেন্দ্র সরকারকে কাজ করতে হবে।
রাজীব কুমারের মতে, ব্যাঙ্কিং সেক্টর শক্তিশালী না হলে দেশের উন্নতি কল্পনা করা সম্ভব নয়। একটি ব্যাঙ্কের ডিরেক্টরও জানিয়েছেন, এমন কোনও পদক্ষেপ হলে তাঁরা এগিয়ে আসতে রাজি।
রাজীব কুমারের আক্ষেপ, বিশ্বের প্রথম ১০০টি কোম্পানির মধ্যে আমাদের কোনও ব্যাঙ্ক নেই। সবচেয়ে বড় স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ২৫০ থেকে ৩০০ নম্বরের মধ্যে ঘোরাফেরা করে। অথচ চিনের সাতটি ব্যাঙ্ক প্রথম একশোয় রয়েছে। বিশ্ব ব্যাঙ্কের আয়-ব্যয়ের চেয়েও দুটি চিনা ব্যাঙ্কের হিসাব অনেক এগিয়ে রয়েছে।
২০৩০ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দাবি করছি আমরা। রাজীব কুমারের কথায়, তবে ব্যাঙ্কি সেক্টরের সংষ্কার না করলে সেটা সম্ভব হবে না। তাই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলিকে এক ছাতার তলায় আনা যায় কিনা তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করা যেতে পারে। মোট ২৬টি ব্যাঙ্ককে ২-৩টি ভেঙে ফেলা যেতে পারে।
প্রসঙ্গত, বিভিন্ন ব্যাঙ্ককে এক ছাতার তলায় আনার প্রস্তাব আগেও বহুবার আলোচিত হয়েছে। তবে ফলপ্রসূ কোনও সমাধানসূত্রে আসা যায়নি। ভবিষ্যতে এমন কিছু হয় কিনা সেটাই দেখার।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications