Inflation in India: মুদ্রাস্ফীতি নিম্নগামী! উৎসবের মরসুমে স্বস্তি, তবে চিন্তা ডাল নিয়ে

Inflation in India: খুচরো মুদ্রাস্ফীতি জুলাই ২০২৩-এর পর থেকে টানা তৃতীয় মাসে হ্রাস পেল। খাদ্যপণ্যের মূল্য হ্রাসের কারণে ভোক্তা মূল্যসূচক সেপ্টেম্বরে ৫.০২ শতাংশ থেকে অক্টোবরে ৪.৮৭-এ নেমে এসেছে।

এর আগে জুলাই মাসে মুদ্রাস্ফীতি সর্বোচ্চ ৭.৪৪ শতাংশে পৌঁছে গিয়েছিল। অগাস্টে তা কমে হয়েছিল ৬.৮৩ শতাংশ। উল্লেখ গত বছরের অক্টোবরে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ৬.৭৭ শতাংশ।

 মুদ্রাস্ফীতি নিম্নগামী! উৎসবের মরসুমে স্বস্তি

পরিসংখ্যান মন্ত্রণালয়ের তরফে খুচরো মুদ্রাস্ফীতির তথ্য প্রকাশ করা হয়েছে। সেই তথ্য অনুযায়ী, খাদ্যে মুদ্রাস্ফীতির হার কিছুটা কমেছে। সেপ্টেম্বরে খাদ্যে মুদ্রাস্ফীতির হার ছিল ৬.৬২ শতাংশ। অক্টোবরে তা কমে হয় ৬.৬১ শতাংশ। তুলনায় ২০২২-এর অক্টোবরে খাদ্যে মুদ্রাস্ফীতি ছিল ৭.০১ শতাংশ।

অন্যদিকে গ্রামাঞ্চলে খুচরো মুদ্রাস্ফীতির হার ৫.১২ শতাংশ এবং খাদ্যে মুদ্রাস্ফীতির হার ৬.৭১ শতাংশ। যেখানে শহরের মুদ্রাস্ফীতি ২০২৩-এর অক্টোবরে ৪.৬২ শতাংশে নেমে এসেছে এবং খাদ্যে মুদ্রাস্ফীতির হার ৬.৩৫ শতাংশ। অর্থাৎ খুচরো মুদ্রাস্ফীতি হোক কিংবা খাদ্য মুদ্রাস্ফীতি, গ্রামীণ এলাকায় উভয়ই বেশি।

তবে অক্টোবরে ডাল ও ডিমের মুদ্রাস্ফীতি হয়ছে। সেপ্টেম্বরে ডালের মুদ্রাস্ফীতি ১৬.৩৮ শতাংশ থেকে অক্টোবরে ডালের মুদ্রাস্ফীতির হয়েছে ১৮.৭৯ শতাংশ। শস্য সংশ্লিষ্ট পণ্যের মুদ্রাস্ফীতি সেপ্টেম্বরে ১০.৯৫ শতাংশ থেকে কমে হয়েছে ১০.৬৫ শতাংশ। সবজির মুদ্রাস্ফীতি ৩.৩৯ শতাংশ থেকে কমে হয়েছে ২.৭০ শতাংশ।

অক্টোবরে খুচরো মুদ্রাস্ফীতির হার ৫ শতাংশের নিচে নেমে গিয়েছে। যা আরবিআই-এর কাছে স্বস্তির। আরবিআই-এর লক্ষ্য হল ৪ শতাংশে নামিয়ে আনা। তাহলেই আরবিআই রেপো রেট কমানোর ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারবে। ইজরায়েল-হামাস যুদ্ধের পরেও অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৮০ ডলারের নিচে থাকাটাও আরবিআই-এর পক্ষে স্বস্তির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+