Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

First Hybrid Motorcycle: পেট্রোলের গন্ধেই ছুটবে দেশের প্রথম হাইব্রিড বাইক FZ-S Fi Hybrid! ফিচার চমকে দেবে

India's First Hybrid Motorcycle: পেট্রোল সাশ্রয় করবে এবং দারুণ একটা মাইলেজ পাবেন এমন বাইকের খোঁজ করছেন? তাহলে দারুণ খবর আপনার জন্য! দেশের প্রথম হাইব্রিড বাইক লঞ্চ করল ভারতের বাজারে। যখন খুশি যে কোনও রাস্তায় নিজের পছন্দ মতো কখনও ব্যাটারি আবার কখনও পেট্রোলে চালাতে পারবেন।। দুটি অপশনেই ছুটবে ভারতের প্রথম হাইব্রিড মোটর সাইকেল 'FZ-S Fi Hybrid' ।

অসাধারন একটা লুক দেওয়া হয়েছে এই বাইকের। এক ঝলকেই নতুন প্রজন্মের কাছে এই বাইক নজর কাড়বে বলেই মনে করছে সংস্থা। শুধু লুক নয়, আকর্ষণীয় রঙে এই বাইক কেনার সুযোগ আছে। এক নজরে দেখে নিন India's First Hybrid Motorcycle 'FZ-S Fi Hybrid' এর খুঁটিনাটি সমস্ত তথ্য।

FZ-S Fi Hybrid

India's First Hybrid Motorcycle: ভারতের প্রথম হাইব্রিড বাইক

ভারতের বাজারে সবসময় বাইকের চাহিদা আছে। বিশ্বের অন্যতম বড় বাজার। যেভাবে জ্বালানির দাম বাড়ছে তাতে অন্য শক্তি ব্যবহারে জোর দিচ্ছে সরকার। আর সেদিকে তাকিয়েই Yamaha India দেশের প্রথম (India's Firs)t Hybrid Motorcycle লঞ্চ করল। 'FZ-S Fi Hybrid' বাইকটিতে পেট্রোলের খরচ কমাতে একাধিক নতুন ফিচার যোগ করা হয়েছে। ব্যবহার করা হয়েছে আধুনিক প্রযুক্তি।

India's First Hybrid Motorcycle: দাম

'FZ-S Fi Hybrid' বাইকটির দাম একেবারেই বাজেট ফ্রেন্ডলি রাখা হয়েছে। এক্স শোরুম প্রাইস 1.44 লাখ টাকা। এর আগে বাজারে প্রথম CNG বাইক লঞ্চ করে সবাইকে চমকে দেয় Bajaj।

India's First Hybrid Motorcycle: শক্তিশালী ইঞ্জিন

Yamaha র নয়া বাইক 2025 'FZ-S Fi Hybrid' এ 149cc এর Blue Core ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা OBD-2B কম্লায়ন্ট। সবথেকে বড় বিষয় India's First Hybrid Motorcycle টিতে স্মার্ট মোটর জেনারেট (SMG) প্রযুক্তি দেওয়া হয়েছে। তাতে বাইকটি আরও জ্বালানী সাশ্রয় করবে এবং মসৃণ রাইডের মজা দেবে বলে দাবি। অন্যদিকে ট্র্যাফিকে দাঁড়িয়ে যাতে পেট্রোলের বাড়তি খরচ না হয় সেজন্য স্টার্ট এরবং স্টপ সিস্টেম দেওয়া হয়েছে। নয়া এই প্রযুক্তি ট্রাফিক লাল হলে সঙ্গে সঙ্গে বাইকের স্টার্ট বন্ধ করে দেবে।

India's First Hybrid Motorcycle: আকর্ষণীয় ডিজাইন-অ্যাডভান্সড ফিচার

FZ-S Fi Hybrid এর লুক একেবারেই আলাদা। অনেকটাই স্পোর্টি লুক দেওয়া হয়েছে। বেশ কয়েকটি জায়গা বাইকে বদল করা হয়েছে। আর তা করে আরও বোল্ড লুক দেওয়া হয়েছে নিওয়া Yamaha FZ-S Fi Hybrid বাইকটিকে। এছাড়াও এতে 4.2 ইঞ্চির ফুল-কালার TFT ইনস্ট্রুমেন্ট স্ক্রিন দেওয়া হয়েছে। যা আপনি Y-Connect অ্যাপের সাহায্যে স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করতে পারবেন। এই স্ক্রিনে গুগল ম্যাপের সঙ্গে যুক্ত টার্ন-বাই-টার্ন নেভিগেশন, রিয়েল-টাইম ডায়রেকশন এবং রোড ইন্ডেক্সের মতো সুবিসা পাবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+