MSME Registration: ব্যবসায়ীদের জন্যে বড় খবর! কীভাবে রেজিস্টার করবেন এমএসএমই'তে
MSME Registration: ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এই সেক্টরের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের আর্থিক সাহায্যও দেওয়া হচ্ছে সরকারের তরফে। ব্যাঙ্ক লোন কিংবা ব্যবসায়ীক লোনের সুবিধা করিয়ে দিতে MoMSME এর শুরু করা হয়েছে।
আর এর মাধ্যমে নানা ধরনের সুবিধা পাওয়া যায়! বিশেষ করে MSME- এর মাধ্যমে রেজিস্টার করে ব্যবসাকে ভারতের যে কোনও রাজ্যে শুরু করতে পারবেন। এজন্যে কোনও সমস্যার মধ্যেও পড়তে হবে না ব্যবসায়ীকে।

MSME রেজিস্ট্রেশনে প্রয়োজনীয় নথি
স্টার্টআপ সংস্থা হোক কিংবা কোনও ছোট ব্যবসা সরকারি সুবিধা পেতে MSME এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে তা করতে বেশ কিছু নথি (MSME Registration Documents) প্রমাণ হিসাবে জমা দিতে হবে ব্যবসায়ীকে। আর তা কীভাবে? সেটাই বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
তবে প্রথমেই ব্যবসায়ীক ঠিকানা সংক্রান্ত কাগজ-পত্র জমা দিতে হবে। যেমন Allotment Letter, Possession Letter, Lease Deed কিংবা Property Tax Receipt। এর সঙ্গেই NOC জমা দেওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ।
পাশাপাশি পার্টনারশিপ ডিড/ MOA এবং AOA, COI কিংবা Shop License জমা দেওয়ার প্রয়োজন পড়বে। আধার কার্ড এবং প্যান কার্ড থাকতে হবে। আর তা যেন লিঙ্ক করা থাকে তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি দুটি পাসপোর্ট সাইজ ফটো জমা দিতে হবে।

কিন্তু কীভাবে MSME Registration করবেন?
এমএসএমই রেজিস্ট্রেশন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্যে msme.gov.in ওয়েবসাইটে ক্লিক করতে হবে। যেখানে For New Entrepreneurs Who Are Not Registered yet As Msme অপশনে ক্লিক করতে হবে। আধার নম্বর এবং পুরো নাম দিয়ে Validate and Generate OTP অপশনে ক্লিক করতে হবে। রেজিস্টার মোবাইল নম্বরে OTP আসবে এবং তা দিয়ে Validate অপশনে ক্লিক করতে হবে।
এরপর একটি নতুন পেজে Type of organisation অপশনে গিয়ে Proprietary, Partnership, private limited Company, Public limited company এর মধ্যে থেকে যে কোনও একটা বেছে নিতে হবে। এরপর Pan Card number দিয়ে pan validate অপশনে ক্লিক করতে হবে। এবার আপনার ITR এবং GST এর বিষয়ে Yes/No অপশনে ক্লিক করতে হবে। এরপর স্টেপ অনুযায়ী আরও বেশ কিছু তথ্য দিতে হবে।
এরপর Name Of Enterprise এবং Unit/plant name এর জায়গাতে আপনার business এর নাম লিখতে হবে। যেখানে Business Address দিতে হবে। এবং business start করার date সিলেক্ট করতে হবে। দিতে হবে Bank details । এরপর আরও বেশ কয়েকটি ধাপে তথ্য দিয়ে MSME Certificate তৈরি হয়ে যাবে। এবং তা রেজিস্টার ইমেলে চলে আসবে।
MSME Registration সুবিধা কি
MSME রেজিস্ট্রেশন করলে নানা ধরনের উপকার পাওয়া যায়। যেমন সরকারি সমস্ত সুযোগ সুবিধার অধিকারী হবেন আপনি। পাশাপাশি এমএসএমই লোনের সুবিধা পাবেন। একেবারে কম সুদে এই লোন পাওয়া যাবে। এছাড়াও নানা ধরনের লোনের সুবিধা পাওয়া যেতে পারে।












Click it and Unblock the Notifications