৩ মাসের জন্য ইএমআই স্থগিত এসবিআই, এইচডিএফসি ও আইসিআইসিআই-এ! যেভাবে পাবেন সুবিধা
৩ মাসের জন্য ইএমআই স্থগিত এসবিআই, এইচডিএফসি ও আইসিআইসিআই-এ! যেভাবে পাবেন সুবিধা
গ্রাহকদের তিনমাসের জন্য ইএমআই স্থগিত করে দেওয়ার কথা জানাল দেশের থেকে বড় ঋণদানকারী এসবিআই এবং বেসরকারি এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাঙ্ক। গত সপ্তাহে আরবিআই-এর তরফ থেকে এব্যাপারে নির্দেশিকা দেওয়া হয়েছিল। করোনা ভাইরাসের সংক্রমণে দেশে বর্তমান লকডাউন এবং জনসাধারণের আর্থিক পরিস্থিতির বিবেচনা করে এই পদক্ষেপ নিতে বলেছিল আরবিআই।

এসবিআই-এর সুবিধা যেভাবে
এসবিআই-এর গ্রাহক, যাঁরা এই সুবিধা পেতে চান, তাঁদেরকে ইমেলে বিষয়টি জানাতে হবে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। যে সার্কেল থেকে ওই গ্রাহক ঋণ নিয়েছেন, সেই সার্কেলে ইমেল পাঠাতে হবে। এসবিআই-এর ওয়েবসাইটে সার্কেলগুলির ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আর যাঁরা ইএমআই দিয়ে যেতে চান, তাঁদের কোনও কিছুই করার দরকার নেই। জানানো হয়েছে ব্যাঙ্কের তরফ থেকে।

এইচডিএফসি এবং আইসিআইসিআই-এর সুবিধা যেভাবে
অন্যদিকে, এইচডিএফসি এবং আইসিআইসিআই ইএমআই স্থগিত করার কথা জানিয়েছেন। যা তাদের ওয়েবসাইটের হোমপেজে উল্লেখ করেছে। এই সুবিধা পেতে গেলে গ্রাহকদের একটি ফর্ম পূরণ করতে হবে। সেখানে লোন অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করতে হবে। এরসঙ্গে ইএমআই সংক্রান্ত বাকি তথ্যও দিতে হবে

গ্রাহকদের অনেকেই ধন্দে
অন্যদিকে মাসের শুরুতেই অনেক গ্রাহকই ধন্দে। কোনও ব্যাঙ্ক বলেছে, অ্যাকাউন্টে যেন যথেষ্ট টাকা থাকে, ইএমআই-এর টাকা কাচা হবে। আবার কোনও কোনও ব্যাঙ্ক এসএমএস পাঠিয়ে বলেছে তিন মাস ইএমআই কাটা সবন্ধ রাখা হচ্ছে। ইএমআই কাটাতে হলে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে হবে। আবার কোনও ব্যাঙ্ক একেবারেই নীরব। ফলে গ্রাহকরা বুঝতে পারছেন না ইএমআই কাটা হবে কিনা।

কেন্দ্র ও আরবিআই-এর পদক্ষেপ
লকডাউনের ফলে মানুষের আয় ধাক্কা খাচ্ছে। সেই পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রের তরফে চিঠি লেখা হয়েছিল আরবিআইকে। সেখানে বলা হয়েছিল ব্যাঙ্কগুলি যেন ইএমআই বা ঋণের কিস্তি স্থগিত রাখে। এরপরেই বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি জারি করে আরবিআই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications