৭৫ দিনে পেট্রোলে ৪১ তম বৃদ্ধি, একনজরে দেশব্যাপী জ্বালানির দাম

পেট্রোলের (petrol) দাম লিটার পিছু ৩০ পয়সা বাড়ল শনিবার। এ নিয়ে গত ৭৫ দিনে ৪১ তম বৃদ্ধি। তবে এদিন ডিজেলে (diesel) কোনও বৃদ্ধি (increase) হয়নি। ৪ মে থেকে এনিয়ে এখনও পর্যন্ত পেট্রোলের দাম বেড়েছে ১১.৪৪ টাকা। পাঁছ রা

পেট্রোলের (petrol) দাম লিটার পিছু ৩০ পয়সা বাড়ল শনিবার। এ নিয়ে গত ৭৫ দিনে ৪১ তম বৃদ্ধি। তবে এদিন ডিজেলে (diesel) কোনও বৃদ্ধি (increase) হয়নি। ৪ মে থেকে এনিয়ে এখনও পর্যন্ত পেট্রোলের দাম বেড়েছে ১১.৪৪ টাকা। পাঁছ রাজ্যে বিধানসভার ফল ঘোষণার পরেই এই বৃদ্ধি (jike) হতে শুরু করে।

ব্যতিক্রম ডিজেল

ব্যতিক্রম ডিজেল

এদিন ডিজেলের কোনও দাম বৃদ্ধি হয়নি। এনিয়ে ২ জুলাই থেকে তিনবার এরকম ঘটনা ঘটল যখন পেট্রোলের দামে বৃদ্ধি হলেও, ডিজেলের দাম বৃদ্ধি হয়নি। মর মধ্যে ১২ জুলাই ডিজেলে লিয়ার পিছু ১৬ পয়সা কমেছিল। কিন্তু বাকি সময়েও যে বৃদ্ধি হয়েছে, তাতে ৪ মে থেকে ডিজেলে লিটার পিছু ৯.১৪ টাকা বেড়েছে।

মেট্রো শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম

মেট্রো শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম

এদিন পেট্রোলের দাম বৃদ্ধির পরে দিল্লিতে তা লিটার পিছু দাঁড়িয়েছে ১0১.৮৪ টাকা, আর ডিজেলে ৮৯.৮৭ টাকা। পেট্রোল ও ডিজেলের ব্যাপারে দিল্লির দামই প্রথম উল্লেখ করা হয়, কেননা ইন্ডিয়ান ওয়েলের ওই দামকে দেশে বেঞ্চমার্ক হিসেবে ধরা হয়।
পেট্রোলের দাম ইতিমধ্যেই দিল্লি, মুম্বই ছাড়াও চেন্নাই, কলকাতা এবং ব্যাঙ্গালোরে লিটার পিছু ১০০ পেরিয়ে গিয়েছে।
এদিন মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে লিটার পিছু ১০৭.৮৩ টাকা এবং ৯৭.৪৫ টাকা। অন্যদিকে রাজস্থানের গঙ্গানগরে দুই জ্বালানির দাম যথাক্রমে ১১৩.২১ টারা এবং ১০৩.১৫ টাকা।
কলকাতায় এদিন পেট্রোল ও ডিজেলের দাম দাঁড়িয়েছে যথাক্রমে ১০২.০৮ টাকা এবং ৯৩.০২ টাকা। চেন্নাইয়ে যথাক্রমে ১০২.৪৯ টাকা এবং ৯৪.৩৯ টাকা।

জ্বালানির দামের অর্ধেকের বেশি কর

জ্বালানির দামের অর্ধেকের বেশি কর

পেট্রোল ও ডিজেলের দামের অর্ধেকেরও বেশি কেন্দ্র ও রাজ্য সরকারের কর। পেট্রোলে ৬০ শতাংশের মতো আর ডিজেলের ৫৪ শতাংশের মতো। পেট্রোলের কেন্দ্রের এক্সাইজ ডিউটি লিটার পিছু ৩২.৯০ টাকা এবং ডিজেলে ৩১.৮০ টাকা। দিল্লিতে পেট্রোল ও ডিজেলের কেন্দ্রীয় করের পরিমাণ যথাক্মে ৩৩.২৯ শতাংশ এবং ২৩.০৭ শতাংশের মতো।

 দেশের বেশিরভাগ বড় শহরেই পেট্রোল পেরিয়েছে ১০০ টাকা

দেশের বেশিরভাগ বড় শহরেই পেট্রোল পেরিয়েছে ১০০ টাকা

দেশের মেট্রো শহরগুলি ছাড়া প্রায় সব বড় শহরে পেট্রোলের দাম লিটার পিছু ১০০ টাকা পেরিয়ে গিয়েছে। যার মধ্যে দিল্লি, মুম্বই, কলকাতা ছাড়াও রয়েছে, রত্নাগিরি, পারভবানী, ঔরঙ্গাবাদ, জয়শলমীর,গঙ্গানগর, বাঁশওয়ার, ইন্জোর, ভোপাল, গোয়ালিয়র, বেঙ্গালুরু, গুন্টুর, কাঁকিনাড়া, চিকমাগালুর, শিবমোগ্গা, হায়দরাবাদ, লে, ইস্ফল, কালাহান্ডি, সোপর, বারামুল্লা, পটনা, সালেম, চেন্নাই, তিরুবন্তপুরম, মোহালি, দার্জিলিং, দান্তেওয়াড়া এবং কোহিমা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+