Cheapest Electric Scooter: লাগবে না লাইসেন্স, ১০ বছর বয়সেও চালানো যাবে! মাত্র ১৫ টাকায় ছুটবে ৬০ কিমি
Cheapest Electric Scooter 2025: ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটার এবং বাইকের চাহিদা বাড়ছে। নিত্যনতুন একাধিক সংস্থা ভারতের বাজারে ইভি টু-হুইলার লঞ্চ করছে। হরিয়ানার ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা সংস্থা Zelio ইলেকট্রিক মোবিলিটি সম্প্রতি ভারতের বাজারে সবথেকে সস্তার একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। Little Gracy নামে স্কুটারটি ইতিমধ্যে নজর কেড়েছে। একেবারে ইউনিক লুক এবং ডিজাইন দেওয়া হয়েছে (Zelio Little Gracy Electric Scooter launched)।
দাম শুরু হচ্ছে মাত্র 49,500 (এক্স শোরুম) টাকা থেকে। তবে Zelio Little Gracy Electric Scooter টি একেবারেই লো-স্পিড একটি ইলেকট্রিক স্কুটার। ১০ থেকে ১৮ বছরের ছেলে-মেয়ে যে কেউ আরাম করে চালিয়ে দিতে পারবে এই স্কুটার (Cheapest Electric Scooter 2025)। এর ফিচার তো আরও অবাক করবে।

Cheapest Electric Scooter 2025: লাগবে না ড্রাইভিং লাইসেন্স
লো স্পিড স্কুটার হওয়ার কারনে প্রতি ঘণ্টায় ২৫ কিমি গতিতে ছোটার ক্ষমতা দেওয়া হয়েছে। Zelio Little Gracy Electric Scooter টি চালানোর জন্য কোনও ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে না। এমনকী রেজিস্ট্রেশনেরও প্রয়োজন হবে না। একাধিক আকর্ষণীয় রঙে এই ইলেকট্রিক স্কুটার কেনার সুবিধা আছে। Little Gracy ইভি স্কুটারে রাউন্ড শেপ হেডলাইট দেওয়া হয়েছে। পাশাপাশি একেবারে শব্দ ছাড়াই ছুটবে নয়া এই ই-স্কুটার।
Cheapest Electric Scooter 2025: পাওয়ার-পারফর্মেন্স
Zelio Little Gracy Electric Scooter টি'তে সংস্থা 1.5kW এর ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে। টপ স্পিড প্রতি ঘণ্টায় ২৫ কিমি। ভার ক্ষমতা ১৫০ কেজি পর্যন্ত। ফলে দুজন আরাম করে এই স্কুটারে বসে ঘুরতে পারবেন। অন্যদিকে এতে 60V/30AH এর ক্ষমতার লিথিয়াম-আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে। সংস্থার দাবি, এই স্কুটার সিঙ্গল চার্জে ৬০ থেকে ৯০ কিমি পর্যন্ত ছুটতে পারে।
Cheapest Electric Scooter 2025: ১৫ টাকায় ছুটবে ৬০ কিমি
Zelio ইলেকট্রিক মোবিলিটি'র দাবি এই ইলেকট্রিক স্কুটারের রানিং কস্ট প্রায় প্রতি কিমি ২৫ পয়সা। ব্যাটারি পুরোপুরি চার্জ করতে মাত্র ১.৫ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। মানে এই স্কুটার দিয়ে আপনি মাত্র ১৫ টাকা খরচ করে ৬০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন। ধারেকাছে নেই কোনও স্কুটার। এই বিষয়ে আরও জানতে সংস্থার ওয়েবসাইট ভালো ভাবে জেনে পড়ে নিন। কীভাবে বুকিং করবেন সবটাই দেওয়া আছে (Cheapest Zelio Little Gracy Electric Scooter) ।












Click it and Unblock the Notifications