Business idea: বাইক আর স্মার্টফোন আছে? এই ব্যবসায় মাসে ৩০,০০০ টাকা রোজগার পাকা
Business idea: যদি কোনও ব্যবসা শুরু করতে চান তাহলে দারুণ একটা ব্যবসায়িক আইডিয়া রইল এই প্রতিবেদনে! ব্যবসা শুরু করা করার আগে অবশ্য সঠিক ব্যবসা চূড়ান্ত করে নেওয়াটা প্রয়োজন। আর সেই কারনেই এই প্রতিবেদন। বিশেষ করে বাড়িতে বাইক থাকলে এই ব্যবসা ভালো ভাবে শুরু করতে পারেন। এমনকি এই ব্যবসায় প্রথম দিন থেকে লাভ পাওয়া সম্ভব।
ওষুধের চাহিদা সারা বছর রয়েছে। তবে ওষুধের ব্যবসা নয়, মেডিক্যাল ক্যুরিয়ার সার্ভিস (Medical courier service) শুরু করে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব। এই ব্যবসায় বিনিয়োগ বলতে শুধুমাত্র বাইক এবং স্মার্টফোন। আর টা থেকেই মাসে ৩০,০০০ টাকা রোজগার কোনও ব্যাপারই নয়। একেবারেই নতুন একটি ব্যবসায়ীক আইডিয়া ( Business idea)। কলকাতাই নয়, একাধিক মেট্রো সিটিতে জনপ্রিয় হচ্ছে এই স্টার্টআপ ( indian start up company)।

Business idea: কীভাবে শুরু করবেন?
বর্তমান সময়ে বেশির ভাগ বাড়িতেই একা থাকেন বয়স্ক মানুষেরা। কাজের চাপে স্বামী-স্ত্রী সবাইকে বেরিয়ে যেতে হয়। ফলে বাবা-মা বাড়িতে একা। এমনকি বাচ্চাদেরও বাড়িতে একা রেখে বেরতে হচ্ছে বাবা-মা'দের। এই সমস্ত হঠাত ডাক্তার কিংবা ওষুদের প্রয়োজন পড়লে কি হবে। আর সেখানেই কাজে লাগবে মেডিক্যাল ক্যুরিয়ার সার্ভিস (Medical courier service)। এই ক্ষেত্রে প্রথমে ক্লায়েন্ট বেস তৈরি করতে হবে। আর তা মোবাইল অ্যাপ কিংবা বিজ্ঞাপন, হোয়াটস অ্যাপের মাধ্যমে হতে পারে। তাদের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে আপনি ও=ষুধ কিনে পৌঁছে দিতে পারেন।
Business idea: ধীরে ধীরে ব্র্যান্ড তৈরি করতে হবে
ওশুধ ডেলিভারি করে প্রথমে কিছু চার্জ নিয়ে রোজগার শুরু করতে পারেন। তবে বড় ভাবে ব্যবসা করতে চাইলে ওষুধের দোকানের (Medical courier service) সঙ্গেও সম্পর্ক তৈরি করুন। সেখানে কমিশন, ওষুধ পৌঁছে দেওয়ার টাকা সব মিলিয়ে ভালো রোজগার হতে পারে। এছাড়াও আরও একাধিক ক্রেডিটের সুবিধা রয়েছে এই ব্যবসায়। যদি নিজে করতে চান তাহলে প্রথম থেকে ব্যবসার একটা নাম দিন। ওষুধ ডেলিভারির সময় নিজের ব্র্যান্ডকে প্রমোট করুন। হোয়াটস আপ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মকে ব্যবহার করে মোটা রোজগার সম্ভব।

Business idea: কত টাকা রোজগার
আপনার এলাকার সবচেয়ে বড় মেডিকেল স্টোরের সাথে টাই আপ করুন। এছাড়াও একাধিক ওষুধ সংস্থার সঙ্গেও ডায়রেক্ট যোগাযোগ করতে পারেন। ওই সমস্ত সংস্থার সঙ্গে যুক্ত হয়েও ভালো রোজগার আছে। এক্ষেত্রে বিনিয়োগ কিছু নেই। প্রথম দিন থেকেই লাভ ই লাভ। দিনে ১০০০ টাকা অর্থাৎ মাসে ৩০,০০০ টাকা রোজগার কোনও ব্যাপারই নয়।












Click it and Unblock the Notifications