Budget 2024 Schemes: ফ্রি বিদ্যুৎ, বাজেটে বড় ঘোষণা নির্মলার! রোজগারের পথ দেখালেন মোদীও
Budget 2024 Schemes: লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন। আর সেখানে একগুচ্ছ সুবিধার কথা ঘোষণা। মহিলা ভোটারদের মন পেতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। শুধু তাই নয়, বিদ্যুৎ উৎপাদনে আত্মনির্ভর হতে নয়া স্কিমের ঘোষণাও বাজেটে করা হয়েছে।
আর সেই স্কিমে (Budget 2024 Schemes) দেশের এক কোটি বাড়িতে ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করেন এদিন নির্মলা সীতারমন। এহেন ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

দেশে সৌরশক্তির ব্যবহার বাড়াতে বদ্ধপরিকর মোদী সরকার (Modi Govt)। সম্প্রতি অযোধ্যায় রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরেই সৌর বিদ্যুতের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেয় মোদী সরকার। নয়া সূর্যদয় যোজনার ঘোষণা করেন। আর এই যোজনা থেকে লাভের আশাও রয়েছে।
এদিন বাজেটে (Budget 2024 Schemes) এই বিষয়ে ঘোষণার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাজেট ভাষণেও সৌর শক্তির কথা উঠে এসে। তিনি বলেন, ছাদে সৌরশক্তির ব্যবহার করে ৩০০ ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ পাবেন।
আর তা এক কোটি মানুষ তাদের ছাদে এই ব্যবস্থা লাগাতে পারবেন। এর থেকে রোজগারের পথও খুলে যাবে বলে জানান প্রধানমন্ত্রী। তাঁর কথায় অতিরিক্ত বিদ্যুৎ সরকারকে বিক্রি করা যাবে। আর তা থেকে ১৫ থেকে ২০ হাজার টাকা রোজগার হবে বলেও মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী।। তাঁর কথায়, এই যোজনার লাভ সরাসরি গরীর এবং মধ্যবিত্ত মানুষ পাবেন।
অন্যদিকে মহিলাদের মন পেতে লাখপতি দিদি প্রকল্পের কথা ঘোষণা (Budget 2024 Schemes) করেছেন নির্মলা সীতারমন। তাঁর কথায়, দেশের তিন কোটি মহিলা লাখপতি দিদি প্রকল্পের আওতায় আনা হবে।
পাশাপাশি গরীব মানুষের মন পেতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও ২ কোটি বাড়ি তৈরির কথা বলা হয়েছে। আর তা আগামী পাঁচ বছরে করা হবে বলে বাজেটে (Budget 2024 Schemes) জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
পাশাপাশি মধ্যবিত্তদের জন্য আবাস প্রকল্প আনার কথাও বলা হয়েছে এবারের বাজেটে (Budget 2024 Schemes)। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নির্মলা সীতারমনের কথায়, নতুন আবাস প্রকল্প যাঁরা ভাড়াবাড়িতে বসবাস করেন, বস্তিতে থাকেন, তাঁদের কথা ভেবেই সরকার ঘোষণা করবে।
এছাড়াও মেডিক্যাল কলেজ তৈরি থেকে একাধিক নয়া ঘোষণা এদিন বাজেটে করা হয়েছে। পাশাপাশি কর্মসংস্থানের দিশাও বাজেটে (Budget 2024 Schemes) রয়েছে বলে দাবি বিজেপির।
-
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে










Click it and Unblock the Notifications