Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Best Business Idea: ৫০ থেকে ৬০ হাজার টাকা বিনিয়োগে শুরু করুন প্রথম ব্যবসা! শুধু করতে হবে রেজিস্ট্রেশন

Best Business Idea: অনেকেই এখন ব্যবসার (Business) দিকে নজর দিতে চাইছেন! প্রত্যেকদিনের অফিসের মানসিক যন্ত্রণা থেকে চাইছে মুক্তি পেতে। আর তাই ধীরে ধীরে বিভিন্ন ব্যবসার দিকে পা বাড়াচ্ছেন বহু মানুষই। তবে শুরুতেই খুব অল্প পুঁজিতে ঢেলে ব্যবসা করার মানসিকতা অনেক বেশি।

এমনই যদি কোনও ব্যবসার আইডিয়ার খোঁজ (Business Idea) করেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্যে। স্টেশনারি দোকান (Stationery Shop) খুলে শুরু করতে পারেন প্রথম ব্যবসা। নোটবুক, খাতা, কলম, পেন্সিলের মতো জিনিস ছাড়াও স্কুলের শিক্ষার্থীদের আরও অনেক কিছুর প্রয়োজন হয়। সেই সমস্ত জিনিস রেখে প্রথম ব্যবসা শুরু করুন। ধীরে ধীরে আরও জিনিস রেখে বড় করে তুলুন স্টেশনারি দোকান (Stationery Shop) টিকে।

Best Business Idea: Stationery Shop

Best Business Idea: মার্কেট সার্ভে করে নিতে হবে

প্রথমদিন থেকে মাথায় রাখতে হবে যাতে কোনও ক্রেতা আপনার দোকানে (Stationery Shop) এসে না ফিরে যায়। শহর কিংবা গ্রামে এই ব্যবসা করতে পারেন। তবে এই দোকান খোলার ক্ষেত্রে এলাকা খুবই গুরুত্বপূর্ণ। স্কুল কিংবা জনবহুল এলাকায় এহেন দোকান খুললে প্রথমদিন থেকে লাভ দেখা যাবে। চাহিদা অনেক বেশি থাকবে। আর তাই পুরো দামে ব্যবসা করার আগে মার্কেট সার্ভে করে নিতে হবে।

Best Business Idea: কেমন থাকবে মার্জিন

ব্যবসা বাড়াতে কোনও স্কুলের সঙ্গে যুক্ত হতে পারে। সেই স্কুলের চাহিদা অনুযায়ী আপনি আপনার পণ্য সরবরাহ করবেন। এতে প্রোডাক্টের মার্জিন অনেক বেশি থাকে। ৫ টাকায় তৈরি পিভিসি আইডি কার্ড বিক্রি হয় ৩৫ থেকে ৫০ টাকায়। ঠিক ভাবে এহেন কার্ডের চাহিদা থাকলে মেশিনও বসিয়ে নিতে পারেন। প্রয়োজনে অনলাইন পরিষেবা শুরু করুন। লোকের চাহিদা অনুযায়ী বাড়িতেই পৌঁছে দিন পণ্য। তাতে ভরসা বাড়বে। ব্যবসাতেও উন্নতি হবে।

Best Business Idea: বিনিয়োগ কত?

যদি আপনি Stationary Shop খুলতে চান তাহলে প্রথমেই Shops and Establishment Act এর আওতায় রেজিস্ট্রেশন করতে হবে। নুন্যতম ৫০ থেকে ৬০ হাজার টাকা বিনিয়োগ করে এই ব্যবসা খোলা যাবে। তবে নির্ভর করছে অবস্থার উপর। দোকান ভাড়া কিংবা কিনে করতে গেলে বিনিয়োগের অঙ্ক বাড়বে। নিজের বাড়িতে যদি খুলতে পারেন এক্ষেত্রে বিনিয়োগের অঙ্কও কমবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+