7th Pay Commission: ৩০ হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে কর্মীদের, উৎসবের মরশুমেই স্বস্তির খবর

করোনা পরিস্থিতিতে প্রায় দুবছরেরও বেশি সময় ধরে আটকে মহার্ঘ ভাতা। এই নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মীরা। জুলাই মাসে মহার্ঘ ভাতা ঘোষণার কথা শোনা গেলেও পড়ে জানা যায় যে অর্থমন্ত্রকের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়

করোনা পরিস্থিতিতে প্রায় দুবছরেরও বেশি সময় ধরে আটকে মহার্ঘ ভাতা। এই নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মীরা। জুলাই মাসে মহার্ঘ ভাতা ঘোষণার কথা শোনা গেলেও পড়ে জানা যায় যে অর্থমন্ত্রকের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন সরকারি কর্মীরা।

সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বর মাস থেকেই ডিএ পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এই মুহূর্তে ১৭ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। সব কছু ঠিক থাকলে সেপ্টেম্বর থেকে ৩১ শতাংশ হারে বেতন বৃদ্ধি হতে পারে।

কত টাকা বাড়ছে মাসিক বেতন

কত টাকা বাড়ছে মাসিক বেতন

সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বর মাস থেকেই বকেয়া ডিএ পাওয়া যাবে। প্রায় ৩১ শতাংশ হাতে মিলবে বকেয়া মহার্ঘ ভাতা। ফলে এক ধাক্কায় অনেকটাই বেতন বৃদ্ধি হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাসিক বেতন এক ধাক্কায় ৩০০০ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। তবে এটি নির্ভর করছে সরকারি কর্মীদের পে-স্কেলের উপর। কে কত টাকা রোজগার করে সেই মতো হবে বেতন বৃদ্ধি।

৩১ শতাংশ হারে হতে পারে বেতন বৃদ্ধি

৩১ শতাংশ হারে হতে পারে বেতন বৃদ্ধি

৩১ শতাংশ হাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হতে পারে বেতন বৃদ্ধি। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন ১৭ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। তবে তিনটি বকেয়া ডিএ দিয়ে দেওয়া হবে। আর তা দিয়ে দেওয়া হলে তা ২৪ শতাংশতে গিয়ে দাঁড়াবে। এর মধ্যে ২০২০ সালের জানুয়ারি মাসে মাত্র ৪ শতাংশ ডিএ বৃদ্ধি হয়েছিল। এরপর ২০২০ সালে ৩ শতাংশ এবং ২০২১ সালে ৪ শতাংশ। বকেয়া সব মিলিয়ে সেপ্টেম্বর মাসে মোট ৩১ শতাংশ ডিএ পাবেন একজন সরকারি কর্মী। (17+4+3+4+3)

সরকারি ৩0,000 কোটী খরচ করবে

সরকারি ৩0,000 কোটী খরচ করবে

জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার ২০২২ সালে ডিএ এবং ডিআর দেওয়ার জন্যে ৩০ হাজার কোটি টাকা পর্যন্ত খরচ করতে পারে। পেনশনভোগীরাও উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

কবে ঘোষণা হবে স্বস্তির এই খবর!

কবে ঘোষণা হবে স্বস্তির এই খবর!

এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক, ১ লা জুলাই থেকে বকেয়া ভাতা ঘোষণার কথা থাকলেও তা ঘোষণা করা হয়নি। তবে সাম্প্রতিক অর্থমন্ত্রকের এক তথ্য বলছে , সম্প্রতি একটি বৈঠক হয়েছে। সেখানে সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেপ্টেম্বর মাসে এই বিষয়ে ঘোষণা করা হতে পারে। মনে করা হচ্ছে অক্টোবর মাসে এই বিষয়ে বাড়তি বেতন হাতে পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। একাবারে উৎসবের মরশুমেই সরকারি কর্মীরা এই ডিএ-এর সুবিধা পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+