সঠিক জায়গায় রাখুন 'লাকি ব্যাম্বু ট্রি' তবেই মিলবে অর্থ-সমৃদ্ধি! কয়েকটি টিপস
সমৃদ্ধি, সৌভাগ্য কামনায় বাড়িতে বা অফিসের টেবিলে অনেকেই রাখেন ' লাকি ব্যাম্বু ট্রি' বা 'লক্ষ্মী গাছ'। কোনও বাহারি পাত্রে বা কাঁচের পাত্রে রাখা হয় এই গাছকে।
সমৃদ্ধি, সৌভাগ্য কামনায় বাড়িতে বা অফিসের টেবিলে অনেকেই রাখেন ' লাকি ব্যাম্বু ট্রি' বা 'লক্ষ্মী গাছ'। কোনও বাহারি পাত্রে বা কাঁচের পাত্রে রাখা হয় এই গাছকে। কিন্তু তা ঘরে থাকা সত্ত্বেও আশানুরূপ ফল অনেকেই জীবনে পান না। বাস্তুবিদ তথা ফেংশুইবিদরা বলছেন, ঘরের সঠিক জায়গায় 'লাকি ব্যাম্বু ট্রি' না থাকলে সমস্যায় পড়তে পারেন অনেকেই। এই গাছ কোথায় রাখা উচিত , তা নিয়ে কয়েকটি বাস্তু টিপস দেখে নিন।

'লাকি ব্যাম্বু ট্রি' কেন রাখবেন ঘরে ?
বিভিন্ন বাস্তুবিদদের মতে , ঘরে যদি ব্যাম্বু ট্রি রাখা যায়, তাহলে সেটি পরিবারের পক্ষে শুভ। এতে গৃহস্থ সুরক্ষিত থাকে। এমনই মত বাস্তুশাস্ত্রবিদদের। তাঁদের দাবি এতে পরিবারে একটি ভারসাম্য তৈরি হয়।

সম্পত্তি বৃদ্ধি চাইলে...
লাকি ব্যাম্বু ট্রি অনেক সময় সম্পত্তি বৃদ্ধি করতে সাহায্য করে। বাড়ির পশ্চিমদিকে এটি রাখলে, শুভফল সামনে আসে। এর মাধ্যমে সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা থাকে।

কটি গাছ রাখতে হবে?
বাজারে বিভিন্ন সংখ্যার 'লাকি ব্যাম্বু ট্রি' পাওয়া যায়। যার মাধ্যমে নির্দিষ্ট করা যায় কোন গাছটি কোন উদ্দেশ্য পূরণে ব্যবহার করা যাবে। তবে প্রতিটিতেই প্রয়োজন লালা রিবন বাঁধবার।

একটি গোছায় কটি গাছ?
দুটি গাছ থাকলে তা দাম্পত্য প্রেম বাড়িয়ে তোলে। তিনটির দ্বারা স্বাস্থ্য, সম্পত্তি বাড়িয়ে তোলা যায়। চারটিতে বাড়ির কোনও সদস্যের কেরিয়ার ও পড়াশুনোর ভাগ্যে উন্নতি আসে। ফলে আপনার উদ্দেশ্য অনুযায়ী বেছে নিতে হবে লাকি ব্যাম্বু ট্রি।

কীভাবে রাখবেন?
সেরামিকের পাত্রে ব্যাম্বু ট্রি রেখে তাতে খানিকটা জল রাখার পরামর্শ দিচ্ছেন বাস্তুবিদরা। পিউরিফায়ারের জল ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বাস্তুবিদরা। সঙ্গে অবশ্যই কয়েকটি পাথর রাখারও পরামর্শ দিচ্ছেন তাঁরা। এমন জায়গায় যেন গাছটি থাকে, যেখানে রোদ আসে।

উপহার হিসাবে দিতে পারেন এই গাছ!
বাস্তু মতে, এ ফেংসুই মতে এই গাছটিকে উপহার হিসাবে কাউকে দিলেও বাড়ে সৌভাগ্য সমৃদ্ধি। এতেও বাড়ে সমৃদ্ধি।
-
নজরে পশ্চিমবঙ্গ, অসমে ভোট মিটতেই বাংলায় পরপর জনসভা নরেন্দ্র মোদীর -
অসম-কেরল-পণ্ডিচেরিতে রেকর্ড ভোটদান! তাহলে কি শুরু এসআইআর এফেক্ট? -
ভবানীপুর কেন্দ্রে সবমিলিয়ে বাদ ৫০ হাজার নাম, চলছে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির খেলা -
বাংলায় শান্তিপূর্ণ ভোট করানোই চ্যালেঞ্জ! আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কমিশনের -
'সবার হিসাব হবে, নন্দীগ্রামে যা ফল হয়েছে তা এবার ভবানীপুরেও হবে', হলদিয়ার সভা থেকে তৃণমূলকে স্টেপ আউট নরেন্দ্র মোদীর -
'কিলার' মিলারের 'ব্রেইন ফেড'! দিল্লির বিরুদ্ধে গুজরাত জিতল ১ রানে -
পাকিস্তানে আমেরিকা-ইরান আলোচনার নেতৃত্ব দেবেন উপরাষ্ট্রপতি ভ্যান্স, প্রথম বৈঠক কবে? -
অসম, কেরল, পণ্ডিচেরিতে কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণের বন্দোবস্ত, আর কয়েকটি রাজ্যে রয়েছে উপনির্বাচনও -
হুমায়ূন কবীরের সঙ্গে বিজেপির ১০০০ কোটির ডিল? বড় ভিডিও প্রকাশ তৃণমূল কংগ্রেসের -
বাংলার জন্য মোদীর 'ছয় গ্যারান্টি', হলদিয়ার সভায় আক্রমণের ঝড় তুলে সুশাসনের অঙ্গীকার প্রধানমন্ত্রীর -
প্রসন্ন প্রসাদকে নতুন CPTO নিয়োগ VerSe Innovation-এর -
'ভাতার প্রতিশ্রুতি দিয়ে বাংলার মা-বোনেদের মন ভোলানো যাবে না', অমিত শাহকে কটাক্ষ অভিষেকের











Click it and Unblock the Notifications