কর্মদাতা গ্রহ কোন নক্ষত্রে প্রবেশ করবে, শনির কৃপায় অভাব ঘুচবে কোন রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে, শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনি যে রাশির ব্যক্তিদের উপর শুভ প্রভাব ফেলে সেই রাশির ব্যক্তিরা জীবনে এগিয়ে যেতে পারেন। কোনও কাজে পিছিয়ে যান না। আবার শনি যাদের উপর অশুভদৃষ্টি দেন, তারা জীবনে অনেক কোনও কাজেই সফলতা অর্জন করতে পারেন না।
৩ অক্টোবর দুপুর ১২ টা ৩০ মিনিটে শনি শতভিষা নক্ষত্র প্রবেশ করবে। ২৭ ডিসেম্বর পর্যন্ত একই নক্ষত্র থাকবে শনি। শনি নক্ষত্র পরিবর্তন করায় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ব্যবসায় সাফল্যের সময় শুরু হবে কাদের, জানুন।

- বৃষ রাশি
শনি শতভিষা নক্ষত্র প্রবেশ করায় বৃষ রাশির জাতক জাতিকাদের দশম ঘরে প্রবেশ করবে। ব্যবসায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। কেরিয়ারে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় আপনি ব্যবসায় খুব লাভ করতে পারবেন। যদি বিদেশে ঘুরতে যেতে চান যেতে পারেন। সেখান থেকে আপনি লাভের সম্ভাবনা রয়েছে। এসময় নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিকে লাভ হবে। স্বাস্থ্য আপনার ভালোই থাকবে আপনার। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।
- ধনু রাশি
শনি নক্ষত্র প্রবেশ পরিবর্তন করায় আপনার পরিবেশ অনুকূলে থাকবে। তাই আপনি এসময় পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। সম্মান বাড়তে থাকবে। এসময় ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনি। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। বন্ধু বা পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। প্রেম জীবনে সাফল্য আসবে। ঘরে সুখ বজায় থাকবে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সময় কারোর সঙ্গে তর্কাতর্কি, ঝগড়া, অশান্তিতে যাবেন না। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। পারিবারিক অশন্তি কমবে। অংশীদারিত্ব ব্যবসায় যদি বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে লাভের মুখ দেখবেন আপনি।
- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের ওপর শনির শুভ প্রভাব পড়বে। এসময় যে কাজে করবেন সেখানেই সফলতা অর্জন করতে পারবেন। ব্যবসায় আটকে থাকা প্রতিটি কাজ হয়ে যাবে। এসময় শনিদেবকে সন্তুষ্ট করতে শনিবার করে আপনি শনিদেবের পূজা করার চেষ্টা করুন। এসময় চ্যালেঞ্জের সঙ্গে প্রত্যেকটি কাজ করতে পারবেন। আধ্যাত্মিকতার প্রতি ঝুঁকি বাড়তে থাকবে। বাবা-মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যবসাতেও সফলতা অর্জন করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications