কোন দিকে মাথা রেখে ঘুমোলে কী ফল হয়, জানুন কী বলছে বাস্তুশাস্ত্র
কোন দিকে মাথা রেখে ঘুমোলে কী ফল হয়, জানুন কী বলছে বাস্তুশাস্ত্র
বাস্তু মতে, আপনি কোনদিকে মাথা দিয়ে শোবেন তার প্রভাব পড়বে আপনার স্বাস্থ্য ও আর্থিক পরিস্থিতির ওপর। তাই এটা খুবই প্রয়োজন যে আপনি সঠিক দিশায় মাথা দিয়ে ঘুমোন। তাহলে আসুন জেনে নিই, ঘুমোনোর পক্ষে কোন দিকটি ভালো ও সঠিক নিয়ম কী।

পূর্বদিক করে ঘুমানো উচিত
বাস্তু মতে, পূর্ব দিকে মাথা করে ঘুমোলে তা শুভ। এই দিকে মাথা রেখে শুলে ইতিবাচকতার বৃদ্ধি হয়। এই দিকে মাথা করে শুলে যে কোনও কিছু পড়ার সময় মনোযোগ বাড়ে।

পশ্চিমদিক লাভজনক
বাস্তু মতে, পশ্চিমদিক করে ঘুমোনো খুবই লাভজনক। এই দিকে মাথা রেখে ঘুমোলো সোনার খ্যাতি বাড়ায়। তবে বাস্তুতে উত্তর দিকে মাথা রেখে ঘুমনো শুভ বলে মনে করা হয়। যদিও তা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। এই দিকে মাথা করে ঘুমোলে ঘুমের মধ্যে শরীরে রোগ ঢুকে পড়ে।

দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো শুভ
দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমোলে তাও লাভজনক ভলে মনে করা হয়। এইদিকে মাথা রেখে শুলে কোনও নেতিবাচক চিন্তা বা চাপ অনুভূত হয় না। এছাড়াও দক্ষিণদিকে মাথা দিয়ে ঘুমোলে সুখ-সমৃদ্ধি বাড়ে। অর্থের অভাব হয় না।

শাস্ত্র অনুসারে ঘুমানোর নিয়ম
ভাঙা খাট, ভাঙা বিছানা, নোংরা বিছানায় কখনই ঘুমনো উচিত নয়
নগ্ন অবস্থায় ঘুমোনো ঠিক নয়।কখনই ফাঁকা বাড়ি, কবরস্থান, গর্ভগৃহ ও মন্দিরের অন্ধকার ঘরে ঘুমনো উচিত নয়।












Click it and Unblock the Notifications