কোন 'পয়া' জিনিস সঙ্গে রাখলে ভাগ্য ফিরবে ১ সংখ্যায় জন্মগ্রহণকারী ব্যক্তিত্বদের! জানুন
১ সংখ্যায় জন্মগ্রহণকারী ব্যক্তিত্বরা কোন জিনিসগুলি মেনে চললে সৌভাগ্য ফিরবে! জানুন
কোনও বড় কাজে যাওয়ার আগে সকলেই চান যে সেই কাজ যেন সফল হয়। তবে কাজ সফল করতে পরিশ্রমের পাশাপাশি বেশ কিছু আচার ব্য়বহারও পালন করে থাকেন। অনেকেই পয়মন্তর জিনিসের ওপর ভরসা রাখেন কোনও কাজ সফল করতে গেলে। তবে, কীভাবে বেছে নেবেন আপনার পয়মন্তর জিনিসটি। পথ দেখাচ্ছে জ্যোতিষের সংখ্যাতত্ত্ব। যে সমস্ত ব্যক্তিত্বরা মাসের ১, ১০,১৯, ২৮ তারিখে জন্মেছেন তাঁরা ১ সংখ্যার আওতায় আসেন। জন্মতারিখ গণনার এই প্রক্রিয়া মূলাঙ্ক গণনা নামে খ্যাত। কোনও ব্যক্তি শুধুমাত্র কোন তারিখটিতে জন্মেছেন তাই দিয়েই বোঝা যাবে তাঁর চরিত্র।এই মূলাঙ্ক ১ থেকে ৯ পর্যন্ত হয়। যেমন কেউ ১ তারিখ জন্ম নিলে তাঁর মূলাঙ্ক হবে ১+০=১। কেউ ২৬ তারিখ জন্ম নিলে তাঁর মুলাঙ্ক হবে, ২+৬=৮, সেরকম কেউ যদি ৩১ তারিখ জন্ম নেন তাহলে তাঁর মূলাঙ্ক হবে ৩+১=৪।
এবার দেখে নেওয়া যাক ১ সংখ্যার ব্যক্তিত্বদের কিছু 'পয়া' জিনিসপত্র। কোন কোন জিনিস সঙ্গে রাখলে ১ সংখ্যার ব্যক্তিত্বরা এগিয়ে যেতে পারেন সৌভাগ্যের দিকে, দেখে নেওয়া যাক।

ব্যবসার ক্ষেত্রে পয়া নম্বর
আপনি কি ব্যবসার ক্ষেত্রে উন্নতি চাইছেন? আর আপনি কি ১ সংখ্যার ব্য়ক্তিত্ব? তাহলে আপনার সাফল্যের জন্য রয়েছে একটি পথ।
আপনার জন্মাতারিখ যদি ০১, ১০, ১৯, ২৮ তারিখের মধ্যে হয় , এবং আপনি ব্যবসায় উদ্যোগী হন, তাহলে ব্যবসায়ীক ক্ষেত্রে উন্নতির জন্য রয়েছে কয়েকটি পয়া তারিখ। মাসের ১,৪,৮, ৯ এই তারিখে যে কোনও ব্যবসায়ীক কাজ শুরু করুন। পাশাপাশি এই সংখ্যা সংক্রান্ত যোকোনও জিনিসই আপনার ব্যবসার পক্ষে সুফল দেবে।

রোম্যান্সের জন্য শুভদিন
১ সংখ্যার জাতকরা যদি প্রেমে পড়েন, তাহলে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য় শুভদিন ১, ৩,৪,৬। জ্যোতিষশাস্ত্রবিদরা বলছেন, এই দিনগুলিকে কেন্দ্র করে বিয়ে বা প্রেম সংক্রান্ত যেকোনও কাজই ভালোভাবে সম্পন্ন হয় কেবল ১ সংখ্যার ব্যক্তিত্বদের জন্য।

বিয়ের দিন
১সংখ্যার মানুষদের জন্য ১,২,৪,৮,৯ তারিখগুলি বিয়ের পক্ষে ভালো। পাশাপাশি পাথর হিসাবে রুবি-ও অত্যন্ত মঙ্গলদায়ক এঁদের পক্ষে।

শুভ দিন
জ্য়োতিষশাস্ত্র বলছে ১ সংখ্যার ব্যক্তিত্বদের শুভদিন হল রবিবার ও সোমবার। জীবনে সবচেয়ে গুরু্ত্বপূর্ণ বছর, যেকোনও শতকের ১০, ১৯, ২৮, ৩৬, ৫৫, ৬৪, ৭৩।

কোন দিকে গমন মঙ্গলদায়ক?
১ সংখ্যার ব্যক্তিত্বদের গমন যদি পূর্বদিকে হয়, তাহলে তা তাঁর পক্ষে মঙ্গলজনক। পূর্বদিক সংক্রান্ত যেকোনও জায়গায় বসবাস করাও এঁদের পক্ষে বেশ মঙ্গলদায়ক।

কোন অ্যালফাবেট 'লাকি'?
জ্যোতিষশাস্ত্র বলছে ইংরাজি অক্ষরগুলির মধ্যেA,D,I,J,M,Q,T ,Y এই আদ্যক্ষর দিয়ে শুরু হওয়া যেকোনও নামের ব্যক্তিত্বই ১ সংখ্যার মানুষদের পক্ষে ভালো। এই আদ্যক্ষর দিয়ে শুরু হওয়ানামের ব্যক্তিত্বরা ১ সংখ্যার মানুষদের ভালো বন্ধু হন।

পয়া মাস
১ সংখ্যার ব্যক্তিত্বদের পয়া মাস হল, জানুয়ারি, জুলাই, মে, অক্টোবর। এই মাসে যেকোনও কাজ করতে পারলে সাফল্য অবধারিত। এমই দাবি জ্যোতিষবিদদের।

পয়া ধাতু
পয়া ধাতু হিসাবে সোনার উল্লেখ করছেন জ্যোতিষশাস্ত্রবিদরা। ১সংখ্যার ব্যক্তিত্বরা যাতে সোনা পরেন ও সোনা ব্যবহার করেন , তার জন্য পরামর্শ দিচ্ছেন এই শাস্ত্রজ্ঞরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications