সরস্বতী পুজো ২০২১: গোটা সেদ্ধতে কী কী থাকে! এই রন্ধন প্রক্রিয়ার নেপথ্যে কোন কারণ

সরস্বতী পুজো ২০২১: গোটা সেদ্ধতে কী কী থাকে! এই রন্ধন প্রক্রিয়ার নেপথ্যে কোন কারণ

বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো। আর এই পঞ্চমী তিথি কেটে গেলেই শুরু হয় অরন্ধন। বাংলার ঘরে ঘরে সন্তানের মঙ্গল কামনায় এই অরন্ধন পালন করেন মায়েরা। ফলে সরস্বতী পুজোর রীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে অরন্ধনের পর্ব। যে অরন্ধনের অন্যতম দিক গল গোটা সেদ্ধ। কেন খাওয়া হয় এই গোটা সেদ্ধ?

পঞ্চমী তিথি কতক্ষণ?

পঞ্চমী তিথি কতক্ষণ?

মূলত বসন্ত পঞ্চমীর তিথির শুরু ও শেষের দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তিথি শুরু হয়ে গেলে, পুজোর আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, আর তিথি শেষ হলে শুরু হয় অরন্ধনের অধ্যায়। শুরু হয় গোটাসেদ্ধ তৈরির তোড়জোর। এবার পঞ্চমী পড়েছে, ১৬ ফেব্রুয়ারি ৩:৩৬ মিনিট থেকে, ১৭ ফেব্রুয়ারি ৫:৪৬ মিনিট পর্যন্ত।

গোটা সেদ্ধতে কী কী থাকে?

গোটা সেদ্ধতে কী কী থাকে?

শিষ পালং, গোটা মুগ ডাল, গোটা বেগুন, গোটা শিম, গোটা কড়াইশুটি, টোপা কুল, সজনে ফুল থাকে এই আয়োজনে। পঞ্চমী তিথি শেষ হলেই বিকেলের দিকে এই সমস্ত সবজি সাধারণত পরিষ্কার হাঁড়িতে সেদ্ধ শুরু হয়। গোটা সেদ্ধতে অনেকে মশলা হিসাবে আদা বাটা ও মৌরি বাটা দিয়ে থাকেন। বাটা শেষে ছড়িয়ে দেওয়া হয় সরষের তেল।

কোন নিয়মে বসন্ত পঞ্চমীর পরদিন হয় ষষ্ঠী পুজো?

কোন নিয়মে বসন্ত পঞ্চমীর পরদিন হয় ষষ্ঠী পুজো?

বাংলার রীতি মেনে সরস্বতী পুজোর পরের দিন ষষ্ঠীপুজো হয়। ষষ্ঠী তিথিতে হয় এই পুজো। বাড়ির শীল ও নোড়াকে এদিন পুজো করা হয়। সেই সঙ্গে বাড়ির সকলে মিলে উপভোগ করা হয় এই গোটা সেদ্ধ।

কেন খাওয়া হয় এই খাবার?

কেন খাওয়া হয় এই খাবার?

প্রসঙ্গত, শাস্ত্রজ্ঞরা বলছেন, শীতের শেষে বসন্তের শুরুতে বহু রোগ জীবাণু বাসা বাঁধে শরীরে। আর তা থেকে শরীরকে মুক্ত করতেই এই খাবার খাওয়া হয়। এই রান্না অরন্ধনের জন্য পরের দিন খাওয়া হয়। প্রসঙ্গত, এদিন বাঙালি বাড়িতে শীল নোড়াকে পুজো করা হয় বলে, মশলা ছাড়াই এই সেদ্ধ রান্না করার নিয়ম রয়েছে। এই খাবারে শরীর ঠান্ডা থাকে বলে শোনা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+