হাতে কোন চিহ্ন থাকলে সেই ব্যক্তি নিমেষে কোটিপতি হতে পারেন! হস্তরেখা বিচারের এই সহজপন্থায় জানুন
হাতে কোন চিহ্ন থাকলে সেই ব্যক্তি নিমেষে কোটিপতি হতে পারেন! হস্তরেখা বিচারের এই সহজপন্থায় জানুন
হস্তরেখা বিচার করে বহু অজানা কথা জানা যায়। এমনই মত বহু জ্যোতিষবিদের। বলা হয় মানুষ যেমন কাজ করেন তার প্রভাব তার হাতে পড়ে। হাতের ভাঁজে লেখা থাকে একজন ব্যক্তি সম্পর্কে অজানা নানান কথা। একনজরে দেখা যাক, কারোর অর্থভাগ্য জানতে গেলে হাতে কোন কোন চিহ্নগুলি থাকতে হয়। কোটিপতি হওয়ার কয়েকটি চিহ্ন দেখে নেওয়া যাক।

হাতে কোন কোন 'যোগ' থাকতে হবে?
জ্যোতিষ মতে, শুক্র, বুধ ও বৃহস্পতির অবস্থান যাঁদের হাতের চন্দ্রে রয়েছে ,তাঁরাই কোটিপতি হতে পারেন। এই যোগকে রাজলক্ষ্মী যোগ বলা হয়। যাঁদের হাতে এই যোগ থাকে,তাঁরা খুবই পরিশ্রমী। আর তার থেকেই আসে অর্থ।

কোন কোন চিহ্ন আপনাকে ভাগ্যবান করতে পারে!
জ্যোতিষ শাস্ত্র বলছে , হাতের মধ্যে যদি কচ্ছপের আকারের কোনও চিহ্ন থাকে, তাহলে তা ব্যক্তিকে ধনী করে তোলে। এছাড়াও হাতে যদি স্বস্তিকা চিহ্নের মতো কোনও চিহ্ন থাকে, তাহলে তা ব্যক্তিকে ভাগ্যশালী করে তোলে। এই চিহ্ন সনাতন ধর্মে অত্যন্ত শুভ।

সাদা তিল হাতে
হাতের বুধের উঁচু অংশে যদি সাদা তিল থাকে, তাহলে তা ভাগ্যকে তুঙ্গে রাখতে সাহায্য করে। এছাড়া ভাগ্য রেখা যদি সোজাসুজি হয়, তাহলে কোটিপতি হওয়ার সম্ভাবনা প্রবল হয়।

হাতের উঁচু অংশে কোন চিহ্ন প্রয়োজন
হাতের উঁচু অংশে যদি দেখা যায় যে কোনও রেখা বিনা বাধায় , কাটাছেঁড়া ছাড়াই এগিয়ে চলেছে, তাহলে বুঝতে হবে যে সেখানে সৌভাগ্য যোগ তুঙ্গে। এছাড়াও জ্যোতিষ মতে, হাতে যদি গজলক্ষ্মী যোগ থাকে,তাহলে সাধারণ ঘরে জন্মেও একজন ব্যক্তি ধনী হয়ে যেতে পারেন।












Click it and Unblock the Notifications