শুরু হয়ে গিয়েছে অগাস্ট মাস, গোটা মাস জুড়ে ১২ রাশির রোজনামচা জেনে নিন
অগাস্ট মাস শুরু হয়ে গিয়েছে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, বছরের অষ্টম মাস অনেক রাশির জন্য শুভ হতে চলেছে। এই মাসে কর্কট ও কুম্ভ রাশির আয়ের নতুন উৎস তৈরি হবে। যদিও এই মাস কিছু রাশির ক্ষেত্রে কঠিন হতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক অগাস্ট মাস সব ১২ রাশির জন্য কেমন হতে চলেছে।

মেষ রাশি
অগাস্ট মাস মেষ রাশির জাতকদের জন্য মিশ্রিত পরিণাম নিয়ে এসেছে। কর্মক্ষেত্রে নতুন সুযোগের সম্ভাবনা তৈরি হবে। স্বাস্থ্যের দিক থেকে অগাস্ট মাস মেষ রাশির জাতকদের জন্য একটু মুশকিল হতে চলেছে। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলির সম্মুখীন হতে পারেন আপনি।

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য অগাস্টের মাস ইতিবাচক ফল দিতে চলেছে। জীবনে অনেক ইতিবাচক বদল আসতে চলেছে। শিক্ষা ক্ষেত্রে ভালো প্রদর্শন নজরে আসবে। মানসিক অশান্তির মতো সমস্যা আপনাকে হয়রানি করতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বিবাদ হতে পারে।

মিথুন রাশি
মিথুন রাশির ছাত্রদের শিক্ষাক্ষেত্রে সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আর্থিক জীবন ভালো থাকবে। বাড়ির প্রবীণ সদস্যদের সহযোগিতা পাবেন। প্রেমের সম্পর্কে সমস্যা আসতে পারে। কথাবার্তা ও আচরণ নিয়ন্ত্রণ করে সঙ্গীর সঙ্গে কথা বলুন।

কর্কট রাশি
অগাস্ট মাস কর্কট রাশির জাতকদের জন্য দারুণ। শিক্ষাক্ষেত্রে ভালো পরিণাম অর্জন করতে সফল হবে। আর্থিক দিকটাও ভালো থাকবে এই সময়। আমদানির নতুন উৎস খুলতে পারে এবং পৈতৃক সম্পত্তি থেকে লাভ এই মাসে আপনার আর্থিক পরিস্থিতি মজবুত করতে পারে।

সিংহ রাশি
মাসের শুরুতে প্রেম, দাম্পত্য জীবন এবং স্বাস্থ্য সম্পর্কিত কিছু সমস্যা হতে পারে। যেখানে কেরিয়ার, পারিবারিক জীবন ইত্যাদির দিক থেকে এই মাসটি আপনার জন্য সুখকর হবে। মাসের দ্বিতীয়ার্ধে, সূর্য এবং বুধের সংযোগ আপনার প্রথম ঘরে থাকবে, যার কারণে আপনি শিক্ষাক্ষেত্রে আরও ভাল ফল করবেন।

কন্যা রাশি
অগাস্টের মাস কন্যা রাশিদের জন্য চড়াই-উৎরাইতে ভরপুর থাকবে। স্বাস্থ্য নিয়ে সজাগ থাকার প্রয়োজন রয়েছে। পুরনো রোগ সমস্যায় ফেলতে পারে। পারিবারিক জাবন প্রভাবিত হতে পারে। যদিও কেরিয়ারের জন্য এই মাসটি কন্যা রাশির জাতকদের জন্য ইতিবাচক পরিণাম দেবে। সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন এমন মানুষদের জন্য এই সময়টা অনুকূল থাকবে।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য অগাস্টের মাস খুব একটা ভালো যাবে না। কেরিয়ার ও বৈবাহিক জীবনে সমস্যা আসতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে ছোট ছোট কথা নিয়ে অশান্তি হতে পারে। স্বাস্থ্য নিয়ে সাবধানে থাকুন। যদিও শিক্ষা ও আর্থিক দিক থেকে এই মাসে আপনি ইতিবাচ ফল প্রাপ্ত করতে চলেছেন।

বৃশ্চিক রাশি
শিক্ষার দিক থেকে বৃশ্চিক রাশির জাতকদের জন্য অগাস্ট মাসটি দুর্দান্ত হতে চলেছে। বৃহস্পতির ভালো অবস্থানের কারণে এই রাশির জাতকদের পারিবারিক জীবন খুব সুখকর হবে। কর্মজীবনে কিছু উত্থান-পতন হতে পারে। চাকরিজীবী বা ব্যবসায়ী শ্রেণির লোকজনকে একটু সাবধানে চলতে হবে।

ধনু রাশি
ধনু রাশির জাতকদের অগাস্ট মাস মিশ্রিত পরিণাম দেবে। ধুন রাশির জাতক যারা বেকার, তারা এই মাসে চাকরি পেতে পারে। শিক্ষায় ভালো ফল পাওয়ার জন্য অধিক পরিশ্রম করতে হতে পারে। বন্ধু ও আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো হবে।

মকর রাশি
এই মাসে আপনার কর্মজীবনে উত্থান-পতন হতে পারে। প্রেম জীবনে ভালো ফল পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা রয়েছে। তবে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। অপরিচিত লোককে টাকা ধার দেওয়ার ভুল করবেন না। খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি
বিবাহিত জীবনে আপনি আপনার সঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। বড়দের পূর্ণ সমর্থন থাকবে। আয়ের উৎস বাড়বে। হারানো সম্মান ফিরে পেতে পারেন। ব্যয় নিয়ন্ত্রণে থাকবে। তবে স্বাস্থ্য জীবনে মানসিক শান্তির জন্য সংগ্রাম করতে হতে পারে।

মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য অগাস্ট মাসটি মিশ্র ফল দিতে চলেছে। কর্মজীবনে ভালো ফল পাবেন। চাকরি-ব্যবসায় এগিয়ে যাওয়ার নতুন সম্ভাবনা দেখা দেবে। ভ্রমণে সুবিধা পাবেন। যারা বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন তারা সাফল্য পেতে পারেন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications