Solar Eclipse: লক্ষ্মীবারে শনি জয়ন্তীর দিন সূর্যগ্রহণ, কী কী পালনীয় জেনে নিন

Solar Eclipse: লক্ষ্মীবারে শনি জয়ন্তীর দিন সূর্যগ্রহণ, কী কী পালনীয় জেনে নিন

১০ জুনের সূর্যগ্রহণ পড়েছে বৃহস্পতিবার । অর্থাৎ বাঙালি যে দিনটিকে লক্ষ্মীবার হিসাবে ধরে নেয়, সেই দিনেই পড়েছে গ্রহণ। যেহেতেু হিন্দু মতে সূর্যকে দেবতা জ্ঞানে পুজো করা হয়, তাই তার ওপর রাহুগ্রাস কোনও মতেই কাম্য নয় বলে মনে করা হয়। আর তাই এই গ্রহণকে অশুভ বলেও মনে করেন অনেকে। এই পরিস্থিতিতে ১০ দুন শনি জয়ন্তীর দিন পড়েছে গ্রহণ। দেখা যাক, এমন দিনে কোন কোন আচার বিধান পালনীয়।

লক্ষ্মীবারে পড়েছে গ্রহণ

লক্ষ্মীবারে পড়েছে গ্রহণ

১০ জুন সূর্যগ্রহণ সম্পন্ন হচ্ছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে। দিনটি পড়েছে বৃহস্পতিবার। অর্থাৎ তা বৃহস্পতিবার। একই দিনে পড়েছে শনি জয়ন্তী। সেদিন দুপুর ১:৪২ মিনিট থেকে শুরু করে সেদিন সন্ধ্যে ৬:৪১ মিনিট পর্যন্ত এই গ্রহণ দেখা যাবে। বিশ্বের বহু দেশে এই গ্রহণ পূর্ণগ্রাস হিসাবে দেখা যাবে। ফলে বহু জায়গা থেকে দেখা যাবে রিং অফ ফায়ার।

শনি জয়ন্তী কবে পড়ছে?

শনি জয়ন্তী কবে পড়ছে?

হিন্দু ক্যালেন্ডারের হিসাব বলছে, ২০২১ সালে ৯ জুন বুধবার ১ টা ৫৭ মিনিট থেকে পড়ছে শনি জয়ন্তী। এরপর ১০ জুন সূর্যগ্রহণ চলাকালিন ৪:২২ মিনিটে ছাড়ছে এই সময়ক্ষণ।

উপবাস ও সূর্যগ্রহণ

উপবাস ও সূর্যগ্রহণ

বলা হয় গ্রহণকালে খাওয়া দাওয়া না করতে। গ্রহণের সময় খেলে , জ্যোতিষ মতে তার কুপ্রভাব পড়ে ব্যক্তির জীবনে। অনেকেই বলে থাকেন, এই সময় জীবাণুর আনাগোনা বাতাসে বাড়তে থাকে, তার জেরেই খেতে নিষেধ করা হয় গ্রহণের সময়।

 গ্রহণের কালে কী কী করা যাবে না?

গ্রহণের কালে কী কী করা যাবে না?

গ্রহণের সুতককালে অনেকেই জলগ্রহণ করেন না। আবার শাস্ত্র মতে বলা হচ্ছে, এই সময়, তেল মালিশ, দাঁত মাজা বা চুল আঁচড়ানো খুব একটা ভালো প্রভাব ফেলে না জীবন যাত্রায়।

 খাবারে তুলসী পাতা

খাবারে তুলসী পাতা

গ্রহণকাল কেটে গেলে শাস্ত্র মতে স্নান করার পরামর্শ দিচ্ছেন বহু শাস্ত্রজ্ঞ। গ্রহণকালের মধ্যে খাবারে যে তুলসী বা দূর্বা ঘাস দেওয়া থাকে, তা সরিয়ে নিয়ে খাওয়া যেতে পারে। এছাড়াও গ্রহণের পর দরিদ্র মানুষকে কিছু দান করা অত্যন্ত শুভ বিষয় বলে দাবি একাধিক জ্যোতিষবিদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+