সদ্যজাত সন্তানের কী নাম রাখবেন ভাবছেন? রাশিফল অনুযায়ী দেখেনিন তার সৌভাগ্য তুঙ্গে রাখার 'আদ্য অক্ষর'
সদ্যোজাত সন্তানের কী নাম রাখবেন ভাবছেন? রাশিফল অনুযায়ী দেখেনিন তার সৌভাগ্য তুঙ্গে রাখার 'আদ্য অক্ষর'
সন্তানের মঙ্গলকামনা সকল মা ও বাবার কাছে সবচেয়ে কাম্য় বিষয়। সন্তানের মুখ চেয়ে অভিভাবকের নিত্যদিনের ঘরে বাইরের লড়াইতেই ধীরে ধীরে দায়িত্ববোধের চেতনা আরও বাড়ে। এদিকে, যারা হবু বাবা-মা, সন্তানের ভালোর জন্য তাঁদের ভাবনা চিন্তাও কম নয়। বহু গর্ভবতী মা নিজের সন্তানের নাম তার ভূমিষ্ট হওয়ার আগেই বেব রাখেন। আবার অনেকে সন্তান ভূমিষ্ট হলে তাঁর নাম পছন্দের আদ্য অক্ষর দিয়ে খুঁজে নেন। পশ্চিমী জ্যোতিষ মতে জেনে নিন সন্তানের নামের আদ্যঅক্ষর কোনটি হলে ভালো। জন্ম কোন মাস ও তারিখের বিচারে পশ্চিমি রাশিফল অনুযায়ী জেনে নিন সন্তানের নামের আদ্য অক্ষর কী হওয়া উচিত। দেকে নেওয়া যাক রাশি অনুযায়ী জ্যোতিষবিদদের পরামর্শ।

মেষ
পশ্চিমী জ্যোতিষ মতে মার্চের ২১ তারিখ থেকে এপ্রিলের ১৯ তারিখের মধ্যে জন্মগ্রহণকারীরা মেষ রাশির জাতক হন। এই মেষ রাশির জাতকদের নাম ইংরেজিতে A,L বা 'চ' দিয়ে শুরু হলে সৌভাগ্য সমৃদ্ধি তুঙ্গে থাকবে। এই রাশির জাতকরা নিজে থেকেই প্রবল লক্ষ্য নির্ভর হন। যে মতে বিশ্বাস করেন তাতেই নির্ভর করেন।

বৃষ
এপ্রিল মাসের ২০ থেকে মে মাসের ২০ তারিখের মধ্যে যাঁরা জন্মগ্রহণ করেন, তাঁরা বৃষ রাশির জাতক পশ্চিমী রাশিফল অনুযায়ী। এরা ছোট থেকেই এক রোখা ও জেদি হয়। বৃষ রাশির জাতকদের নাম i,u,e,o, w দিয়ে শুরু হলে তা কার্যকরী হতে পারে। এতে সন্তানের ভাগ্য তুঙ্গে থাকে।

মিথুন
মে মাসের ২১ তারিখ থেকে জুন মাসের ২১ তারিখের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকারা জন্ম গ্রহণ করে থাকেন। এই রাশির জাতক জাতিকারা সহজেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা ছোট থেকেই রাখে। এদের মধ্যে সকলকে আকর্ষণ করার ক্ষমতা থাকে। এদের নাম A,H,G,K দিয়ে শুরু হলে সৌভাগ্য তুঙ্গে থাকে ।

কর্কট
২২ জুন থেকে ২২ জুলাইয়ের মধ্যে যে শিশুরা জন্মগ্রহণ করে, তারা কর্কট রাশির জাতক হয় পশ্চিমী জ্যোতিষ মতে। এদের সংবেদনশীলতা চরম। এরা খুবই শিল্পী মনোভাব সম্পন্ন হয় ছোট থেকেই। ইংরেজি অক্ষর, D,H দিয়ে এদের নাম ঠিক করা হলে , এরা অত্যন্ত সৌভাগ্যের অধিকারী হয়।

সিংহ
পশ্চিমি রাশিফল অনুযায়ী , জুলাই মাসের ২৩ তারিখ থেকে অগাস্ট মাসের ২২ তারিখের মধ্যে যে সন্তানরা জন্মগ্রহণ করে, তারা সিংহ রাশির সন্তান হয়। এদের ছোট থেকেই শিল্পী সত্ত্বা থাকে। প্রতিটি কাজে এরা খুবই উৎসাহী ও পরিশ্রমী হয়। সিংহ রাশির শিশুর নাম M,T দিয়ে শুরু হলে তারা ভবিষ্যতে চরম সফল হয়।

কন্যা
পশ্চিমি রাশিফল অনুযায়ী , অগাস্ট মাসের ২৩ থেকে সেপ্টেম্বর মাসের ২২ তারিখের মধ্যে যারা জন্মগ্রহণ করে, তারা কন্যা রাশির আওতায় পড়ে। এই শিশুরা সহজেই প্রত্যুৎপন্নমত্তিত্বের পরিচয় দেয়। অত্যন্ত মেধাবী হওয়ার লক্ষণ থাকে এই শিশুদের। এদের নাম P,S,T দিয়ে হলে এবা সফল হতে পারে ভবিষ্যতে।

তুলা
সেপ্টেম্বরের ২৩ তারিখ থেকে অক্টোবর মাসের ২৩ তারিখের মধ্যে যে সন্তানরা জন্মগ্রহণ করে, তারা তুলা রাশির আওতায় পড়ে পশ্চিমী রাশিফল অনুযায়ী। এদের নাম R,T দিয়ে শুরু হলে তা সৌভাগ্যকে তুঙ্গে রাখে।

বৃশ্চিক
মধ্যে যারা জন্মগ্রহণ করে , তাপা পশ্চিমি রাশিফল অনুযায়ী বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়। এই শিশুরা ছোট থেকেই সকলকে নিজের দিকে আকর্ষণ করে। এরা খুবই আবেগপ্রবণ। এদের নাম N,Y দিয়ে শুরু হলে ভালো ফল পাওয়া যায়।

ধনু
পশ্চিমি রাশিফলের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসের ২২ থেকে ডিসেম্বর মাসের ২১ তারিখের মধ্যে যে সমস্ত শিশুদের জন্ম হয় তারা ধনু রাশির জাতক জাতিকা। এরা খুবই হাসিখুশি হয় ছোট থেকে। মেধায় এরা অনেককেই হার মানায়। B,D, P, T, Y দিয়ে নাম রাখলে এরা সফলতা পায়।

মকর
ডিসেম্বর মাসের ২২ থেকে জানুয়ারি মাসের ১৯ তারিখের মধ্যে মকর রাশির জাতক জাতিকারা জন্মগ্রহণ করে। এরা ছোট থেকেই লক্ষ্য পূরণের দিকে দৌড়তে ভালোবাসে। বেশি কথা না বললেও, মজা উপভোগ করতে এরা পছন্দ করে। এদের নাম B,G,J,K দিয়ে শুরু হলে তাদের ভবিষ্যৎ ভালো দিকে যেতে পারে বলে জানাচ্ছেন বহু জ্যোতিষশাস্ত্রবিদ।

কুম্ভ
জানুয়ারি মাসের ২০ থেকে ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখের মধ্যে যারা জন্মায় তারা কুম্ভ রাশির জাতক জাতিকা হিসাবে পশ্চিমি রাশিফলে বিশ্বাস করা হয়। সৌভাগ্য এদের তুঙ্গে থাকবে যদি নাম D,G,S, দিয়ে শুরু হয়। এরা ছোট থেকেই স্বাধীনভাবে চলতে ভালোবাসে , এরা কখনও কারোর বিশ্বাস ভাঙে না, বলে মত জ্যোতিষীদের।

মীন
পশ্চিমি রাশিফল অনুযায়ী ফেব্রুয়ারি মাসের ১৯ থেকে মার্চের ২০ তারিখের মধ্যে যাদের জন্ম তারা মীন রাশির জাতক জাতিকা । নামের শুরুতে যদি এরা C,D,J, T,Y অক্ষর রাখে চাহলে সৌভাগ্য প্রতিপত্তি এদের কাছ ছাড়া হবে না। স্বভাবগতভাবে এরা খুবই ভাবনা প্রবণ ও সৃষ্টিশীল।












Click it and Unblock the Notifications