ময়ূরের পেখমের পালক ঘরে রাখলেই খুলে যেতে পারে অর্থ-সম্পত্তির ভাগ্য! জ্যোতিষমতে কয়েকটি পন্থা একনজরে

ময়ূরের পেখমের পালক ঘরে রাখলেই খুলে যেতে পারে অর্থ-সম্পত্তির ভাগ্য! জ্যোতিষমতে কয়েকটি পন্থা একনজরে

শাস্ত্র মতে বিশ্বাস করা হয় যে, পুরাতন কালে ময়ূরের উপর বহু দেব দেবতার আশীর্বাদ ছিল। তাই মনে করা হয়, যে বাড়ির প্রাঙ্গণে ময়ূর খেলা করে স সেই বাড়িতে সুখ , ধন, সম্পত্তির কমতি হয়না। শাস্ত্র মতে যে মাটিতে ময়ূর নাচে সেই মাটি একটি লাল কাপড়ে মুড়ে লক্ষ্মীর বেদীতে রাখলে ধন সম্পত্তির অভাব থাকে না। এবার জন্মাষ্টমী ২০২১ সালের আগে দেখে নেওয়া যাক, শ্রীকৃষ্ণের মাথায় বিরাজমান ময়ূরের পেখমের পালক কোন কোন উপকার করে থাকে শাস্ত্র মতে। জ্যোতিষ মত অনুযায়ী ঘরে কয়েকটি পন্থা মেনে এই পালক রাখলে তা অর্থ সম্পত্তির পরিমাণ বাড়িয়ে দেয়।

 সম্পত্তির ভাগ্য তুঙ্গে রাখতে

সম্পত্তির ভাগ্য তুঙ্গে রাখতে

বলা হচ্ছে ময়ুরের পালক শ্রীকৃষ্ণের পুজোতে কোনও মন্দিরে দিয়ে তা, শ্রীকৃষ্ণের প্রতি অর্পণ করলে ফল শুভ হয়। জ্যোতিষ মতে, সেই পালক যদি বাড়িতে এনে রাখা যায়, তাহলেও শুভ ফল দেবে। শ্রীকৃষ্ণকে মন্দিরে এই পালক দিয়ে ৪০ দিন পর সেই পালক ঘরে আনলে তা সম্পত্তি ও অর্থের ভাগ্য তুঙ্গে রাখে। যে বাড়িতে এই পালক থাকে ,সেখানে আর্থাভাব কখনও দেখা যায় না।

ঘরে শান্তি ফেরাতে

ঘরে শান্তি ফেরাতে


বহুদিন ধরে যদি কাজের ক্ষেত্রে জটিলতা বা সংসারে প্রবল অশান্তি হয়, তাহলে ঘরে ময়ূরের বড় পালক দিয়ে গঙ্গাজল সন্ধ্যে বেলায় ছেটানোর কথা বলছেন জ্যোতিষবিদরা। একদিনে ২১ বার এইভাবে গঙ্গাজল ছিটিয়ে দিলে তা অত্য়ন্ত সুখকর ফল দেবে। এতে ঘরে ফের শান্তি।

কোথায় রাখবেন ময়ূরের পালক?

কোথায় রাখবেন ময়ূরের পালক?

মূলত, ঘরের এক কোণে বা বাড়িতে ঢোকার পথে সামনেই ময়ূরের পালক রাখতে পারেন। এতে সংসারে সুখ সমৃদ্ধি য়েমন আসবে , তেমনই অর্থাগম হতেই থাকবে। যে এলাকায় এই পালক রাখলে সকলে দেখতে পান, সেই এলাকায় এমন ময়ূরের পালক রেখে যাওয়ার কথা বলেছেন বহু জ্যোতিষবিদ।

 রাতে ঘুম আসে না?

রাতে ঘুম আসে না?

অনেকেই রাতে ঘুমোতে গিয়ে সমস্যায় পড়েন। জ্যোতিষমতে এই সমস্যার সমাধান রয়েছে ময়ূরের পালকের গুণাগুণে লুকিয়ে। বলা হচ্ছে, যদি ময়ূরের পালক মাথার কাছে শোবার সময় রেখে শোওয়া যায়, তাহলে রাতে ঘুম আসে ভালো। এতে খুবই ভালো ফলাফল পাওয়া যায়। বলা হয়, এতে কেটে যয়া বহু বিপদও।

 কোন দিক করে রাখতে হবে পালক?

কোন দিক করে রাখতে হবে পালক?

বলা হচ্ছে উত্তরপূর্ব মুখ করে ময়ূরের পালক ঘরে রাখলে তা শান্তি দান করে ও বাড়িতে আর্থাগম বাড়ায়। তবে শ্রীকৃষ্ণর পায়ের কাথে রেখে ময়ূরের পালক তারপর বাড়ির উত্তর পূর্ব দিকে রেখে দিতে হবে। এতে সংসারে অর্থাভাব, দারিদ্রতা অর্থকষ্ট কখনও থাকে না। এমনকি শিবের শরণ নিয়ে প্রতি সোমবার ৮ টি ময়ূরের পালককে এক সুতোতে বেঁধে 'ওম নমঃ শিবায়' মন্ত্র জপ করার পারমর্শ দিচ্ছেন বিভিন্ন বাস্তুশাস্ত্রবিদরা।

 অর্থ সম্পত্তি ও ময়ূরের পালক

অর্থ সম্পত্তি ও ময়ূরের পালক

ঘরের প্রবেশের পথেই যদি ময়ূরের তিনটি পালক রাখা যায় তাতে বাড়ির নেগেটিভ এনার্জি দূর হয়। এছাড়াও ময়ূরের নাচ দেখা অত্যন্ত শুভ জিনিস। এমন ময়ূরের নাচের ছবি পেলেই তা বসার ঘরে রাখলে সম্পত্তি উত্তোরোত্তর বাড়ে বলে মত জ্য়োতিষবিদের। এছাড়াও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ময়ূরের পেখমের পালক রাখলে তা বাড়িতে প্রবল বিলাসব্যসন ও অর্থ আনে বলে মত অনেকের।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+