Navpancham Yog 2023: নবপঞ্চমের যোগের শুভ প্রভাবে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে কাদের
Navpancham Yog 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) মঙ্গল ও বৃহস্পতির বিশেষ একটি গুরুত্ব রয়েছে। বৃহস্পতিকে আমরা দেবগুরু বলেই জানি এবং মঙ্গলকে আমরা সেনাপতি গ্রহ বলে জানি। মঙ্গল ও বৃহস্পতি যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির উপরে নানান প্রভাব ফেলে। মঙ্গল গ্রহ কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করেছে। এবং সেখানেই উপস্থিত রয়েছে বৃহস্পতি।
বৃহস্পতি ও মঙ্গলের কারণে তৈরি হয়েছে 'নবপঞ্চম যোগ’। এই যোগ অত্যন্ত শুভ সময়। এই যোগের শুভ প্রভাব কিছু রাশির ব্যক্তিদের। কোন কোন রাশির জাতক-জাতিকাদের উপর শুভ প্রভাব পড়তে চলেছে, কাদের জীবনেই বা আর্থিক লাভ হবে, দেখুন।

মেষ রাশি
যোগের শুভ প্রভাব পড়বে মেষ রাশির (Aries) জাতক জাতিকাদের উপরে। এই সময়ে আপনারা যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা পাবেন। বৃহস্পতি ও মঙ্গলের কারণে আপনাদের জীবনে সম্মান ক্রমশ বাড়তে থাকবে। যদি আপনি দূরে কোথাও পড়াশোনার জন্য যেতে চান যেতে পারেন। সেখানে আপনার জীবনে সফলতা লেগেই থাকবে। এসময় আপনার সঙ্গে পরিবারের সকলের খুব ভালো সম্পর্ক বজায় থাকবে। পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনে আপনি সুখের মুখ দেখবেন।

কর্কট রাশি
নবপঞ্চম রাজ্যের শুভ প্রভাব পড়বে কর্কট রাশির (Cancer) জাতক জাতিকাদের উপর। এসময়ে আপনার দ্বাদশ ঘরে বসে রয়েছে বৃহস্পতি। তাই আপনার আর্থিক দিকে খুব লাভ হবে আপনাদের। নতুন যানবাহন কিনতে পারেন। চাকরিজীবীদের জন্য খুব ভালো সময় শুরু হবে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি
যোগের শুভ প্রভাব পড়বে তুলা রাশির (libra) ব্যক্তিদের উপর। আর্থিক দিকে লাভ হবে আপনার। যারা ব্যবসা করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে।এই সময় আপনি অর্থ লাভের নতুন পথ খুঁজে পাবেন। নতুন কোনও খবরে আরোও খুশি হতে পারেন। যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত তাদের জীবনের সাফল্যের সময় শুরু হবে। শিক্ষার্থীদের খুব ভালো সময়। এসময় আপনারা ভ্রমণে যেতে পারেন, এই রাশির ব্যক্তিদের তাদের জীবনে সাফল্য আসবে।

মিথুন রাশি
নবপঞ্চম রাজযোগের শুভ প্রভাব পড়বে মিথুন রাশির (Gemini) জাতক-জাতিকাদের উপরে। এই সময় আপনি যে কাজ করবেন সেখানেই সফলতা মিলবে। শুধু তাই নয়, এসময়ে যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জীবনের সফলতা নিশ্চিত। আপনি আর্থিক দিকে খুব উন্নতি করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications