মঙ্গল গ্রহের গোচর, আগামী বছরের মার্চ পর্যন্ত এই রাশিদের জীবন হবে মঙ্গলময়
যে কোনও গ্রহের গোচর বা অবস্থান পরিবর্তন ব্যক্তির জীবনের ওপর প্রভাব ফেলে। জয়োতিষ শাস্ত্র অনুযায়ী, ন'টি গ্রহের গোচর বা রাশি পরিবর্তন আমাদের জীবনে শুভ-অশুভ উভয় ফলই দিতে পারে। কুণ্ডলীতে যে গ্রহের অবস্থান ভালো থাকলে ব্যক্তির উন্নতি, মান-সম্মান, বৈবাহিক জীবন সুখময় হতে কেউ আটকাতে পারে না। তবে যদি গ্রহের অবস্থান ঠিক না থাকে তখন একাধিক সমস্যার সম্মুখীন হয় সেই ব্যক্তি। সেই কারণে অনেকেই গ্রহ শান্তির পুজো করিয়ে থাকেন। বৈদিক জ্যোতিষ অনুসারে, ন'টি গ্রহের মধ্যে মঙ্গল গ্রহ অন্যতম। এই গ্রহ প্রসন্ন হলে আপনার জাবন হবে মঙ্গলময় কিন্তু এই গ্রহের দশা খারাপ হলে আপনার খারাপ দিন শুরু হতে বেশি সময় নেবে না।

মঙ্গল গ্রহের গোচর
বৈদিক জ্যোতিষ অনুসারে মঙ্গল গ্রহ বিয়ে, ভূমি, সাহস, পরাক্রম ও ভাইয়ের কারক গ্রহ। বিয়ের জন্য কুণ্ডলীতে মঙ্গলের স্থিতি খুবই মাহাত্ম্যপূর্ণ হয়ে থাকে। এইজন্য মঙ্গলের গোচর বা মঙ্গলের অবস্থানে পরিবর্তন জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রভাব ফেলে। সম্প্রতি ১৩ নভেম্বর ২০২২ সালে মঙ্গল গ্রহ গোচর করে বৃষ রাশিতে প্রবেশ করেছে। মঙ্গল এই রাশিতে ১৩ মার্চ পর্যন্ত থাকবে। এই সময় কিছু রাশির জীবনে প্রচুর অর্থ আসতে চলেছে। এর পাশাপাশি এদের কেরিয়ারেও উন্নতি হবে।

মেষ রাশি
মেষ রাশির জন্য মঙ্গলের গোচর খুবই লাভদায়ক প্রমাণিত হবে। মঙ্গল গ্রহ মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করেছে। ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত মঙ্গল গ্রহ মেষ রাশির জাতকদের খুব লাভ করাবে। ব্যবসায় লাভ হতে চলেছে। আর্থিক পরিস্থিতি আরও ভালো হবে। আদালতে কোনও মামলা আটকে থাকলে সেখানে সফলতা পেতে পারেন। পারিবারিক জীবন খুশির হবে।

বৃষ রাশি
মঙ্গল গ্রহ রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করেছে। এর শুভ প্রভাব এই রাশির জাতকদের ওপর পড়বে। অংশীদারিত্বে কাজ করা মানুষদের বিশেষ লাভ হবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে, যেটাতে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। আয় বাড়বে। স্বাস্থ্য ভালো থাকবে। কোনও গুরুত্বপূর্ণ কাজে সফলতা পাওয়া যাবে। বিয়ে ঠিক হয়ে যেতে পারে।

মকর রাশি
মঙ্গল গ্রহের গোচর মকর রাশির জাতকদের জন্য শুভ ফল দেবে। যাঁরা বিদেশ যেতে ইচ্ছুক, তাঁদের এই ইচ্ছা পূরণ হবে। ব্যবসায় লাভ হবে। চাকরির জন্য এই সময় ভালো। সন্তানের পক্ষ থেকে কোনও বড় সুখবর পেতে পারেন। বৈবাহিক জীবন ভালো কাটবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications