Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মঙ্গল–কেতু মিলে তৈরি করেছে অশুভ যোগ, ভারী বিপদ থেকে বাঁচতে এই রাশিদের থাকতে হবে সতর্ক

জ্যোতিষ শাস্ত্রে গ্রহের গতি পরিবর্তন, রাশিতে গোচর, সংযুক্তি করার আলাদা আলাদা শুভ-অশুভ যোগ তৈরি করে। এই সময় মঙ্গল ও কেতু গ্রহ মিলে অশুভ যোগ নবপঞ্চম যোগ তৈরি করেছে। এই যোগ ১৬ অক্টোবর মঙ্গল গ্রহের মিথুন রাশিতে গোচর করার পর তৈরি হয়েছে। মঙ্গল ও কেতু মিলে এই বিস্ফোটক যোগ তৈরি করেছে যার প্রভাব কিছু রাশির ওপর পড়বে।

মেষ রাশি

মেষ রাশি

নবপঞ্চম যোগ মেষ রাশির জাতকদের জন্য কষ্টকারী প্রমাণিত হবে। এই সময় এই রাশির জাতকদের অশান্তির মধ্যে দিয়ে যেতে হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য খারাপ হতে পারে। অংশীদারিত্বে ব্যবসা যাঁরা করছেন তাঁদের লোকসান হতে পারে। তাই অংশীদারিত্বে কাজ শুরু করবেন না। দুর্ঘটনা হওয়ার আশঙ্কা রয়েছে। গলা ও বুক সংক্রান্ত সমস্যা হতে পারে।

বৃষ রাশি

বৃষ রাশি

মঙ্গল কেতুর কারণে তৈরি হচ্ছে নবপঞ্চম যোগ যা বৃষ রাশির জাতকদের জন্য মোটেও ভালো নয়। এটি আঘাত বা অসুস্থতা দিতে পারে। এই সময় গাড়ি খুব সাবধানে চালাবেন। উঁচু কোনও জায়গা থেকে পরে যেতে পারেন, তাই ঝুঁকি নেবেন না। মামার বাড়ির পক্ষ থেকে সম্পর্ক খারাপ হতে পারে। ব্যবসায় লোকসান হতে পারে। অন্তঃসত্ত্বা মহিলারা সাবধানে থাকুন।

কর্কট রাশি

কর্কট রাশি

নবপঞ্চম যোগ কর্কট রাশির জাতকদের আদালত মামলা-মোকদ্দমার ঝামেলা দিতে পারে। মামলায় হারের মুখ দেখতে পারেন। বাড়ির মহিলাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। তাঁদের সঙ্গে কোনও দুর্ঘটনা হতে পারে। সতর্ক থাকুন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

মঙ্গল কেতুর কারণে তৈরি নবপঞ্চম যোগ বৃশ্চিক রাশির জাতকদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দিতে পারে। এর সঙ্গে দুর্ঘটনা হওয়ার বা পরে গিয়ে চোট লাগার আশঙ্কা রয়েছে। সাবধানে গাড়ি চালাবেন। ব্যবসায় এখন কোনও চুক্তি চূড়ান্ত করবেন না। ভাগ্যের সঙ্গ না পাওয়ায় কাজে অসফলতা দেখা দেবে। অন্তঃসত্ত্বা মহিলারা সাবধানে থাকুন।

উপায়

উপায়

মঙ্গল-কেতুর নবপঞ্চম যোগ থেকে হওয়া লোকসান থেকে বাঁচার জন্য কেতু ও মঙ্গল গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এছাড়া মঙ্গলবার করে ব্রত রাখুন, এর সঙ্গে হনুমানজির পুজো করুন। বজরঙ্গবলীর পুজো-উপাসনা সব সঙ্কট থেকে বাঁচাবে আপনাকে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+