Mangal Gochar 2023: কবে মঙ্গল ঘর বদল করবে, আয়ের পথ খুলবে কোন রাশির ব্যক্তিদের
Mangal Gochar 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) মঙ্গল গ্রহকে আমরা সেনাপতি গ্রহ বলেই জানি, মঙ্গল যখন স্থান পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে।
মঙ্গলকে আমরা সাহস, সাহসিকতা, বীরত্ব, ভূমি শক্তির কারক বলেই জানি। মঙ্গল বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে অক্টোবর মাসের শুরুতেই। এসময় কিছু রাশির জীবনে সাফল্যের সময় শুরু হবে, কাদের আর্থিক ভাবে খুব লাভ হবে।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির (Scorpio) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। যেকাজ করবেন সেই কাজেই সফলতা মিলবে। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার।পরিবারের সকলের সঙ্গে খুব ভালো থাকতে পারবেন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। এসময় আপনি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে আপনার। পুরনো ঋণশোধ করতে পারেন। এসময় শত্রুরা আপনার ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবেন না।
কর্কট রাশি
কর্কট রাশির (cancer) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে সাফল্য আসবে আপনার। শুধু তাই নয়, মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। শরীরের বিষয়ে সতর্ক হোন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।আপনি যা চাইবেন তাই করতে পারবেন। এসময় যদি আপনি প্রেম জীবনে যুক্ত থাকেন তাহলে আপনার প্রেমিকার সঙ্গে সম্পর্ক আরও ভালো থাকবে। অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির (Aquarius) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এই সময় আপনার জীবনে যেমন সাফল্য আসবে তেমনই আর্থিক দিকেও খুব লাভ হবে। পরিবারের সকলের সঙ্গে আপনি খুব ভালো থাকতে পারবেন। স্বাস্থ্যের দিকে বিষয় যত্ন নেবেন। সকল কাজে বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন আপনি। জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন এই রাশির ব্যক্তিরা। এসময় সকলের সঙ্গে ভালো ব্যবহার করবেন। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে, সেই সঙ্গে তাদের বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications