৫ মে তারিখকেই শপথপাঠের জন্য কেন বেছে নিলেন মমতা! জ্যোতিষ মতে পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে চমকপ্রদ তথ্য একনজরে
৫ মে তারিখকেই শপথপাঠের জন্য কেন বেছে নিলেন মমতা! জ্যোতিষ মতে পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে চমকপ্রদ তথ্য একনজরে
জয়ের হ্যাট্রিকে কার্যত অসাধ্য সাধন করে দেখিয়েছেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমবার তিনি যখন রাজ্যের ক্ষমতায় আসেন, তখন ৩৪ বছরের বাম দুর্গকে ধূলিস্যাৎ করে দেন। এরপর গড় ধরে রাখার চ্যালেঞ্জ ছিল। তবে ২০২১ এর নির্বাচনে মমতার সামনে দুটি বড় চ্যালেঞ্জ ছিল, একটি নিজের বাংলার বুকে বিজেপিকে রুখে দেওয়া , আর অন্যটি ২০২৪ লোকসভা নির্বাচনের জন্য পিচ তৈরিতে বিজেপিকে জোরালো ধাক্কা দেওয়া। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত 'ওভার দ্য বোলার স্টেপ আউট ' করে ছক্কা হাঁকিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে। তবে এই নির্বাচন থেকে মমতার শপথ গ্রহণ পর্যন্ত দিদির সফরের পরতে পরতে জ্যোতিষ মতের বহু সংখ্যাতত্ত্ব কীভাবে ফুটে উঠছে দেখা যাক।

৫ মার্চ প্রার্থী তালিকা
প্রসঙ্গত, বাংলার বুকে ৫ মার্চ প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রার্থী তালিকায় থাকা তাবড় নেতারা যে মমতাকে খুব একটা নিরাশ করেননি , তা প্রকাশিত বাংলার ভোটের ফলাফলে। ২০০ পার করে মমতা শিবির জানান দিয়েছে তাদের সাফল্য। ফলে ৫ সংখ্যা ও মমতাকে ঘিরে জ্যোতিষ মতে জল্পনা তুঙ্গে।

৫ মে শপথ
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম তারিখ ১৯৫৫ সালের ৫ জানুয়ারি। সেই সূত্র ধরে ৫ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম তারিখ। আর ৫ মার্চ যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। এরপর ৫ মে শপথ গ্রহণ করেন মমতা। এই পরিস্থিতিতে জ্যোতিষ মতে মনে করা হচ্ছে , ৫ সংখ্যা 'লাকি'।

বুধবার ও ৫ সংখ্যা
কথায় বলে, 'মঙ্গলে উষা, বুধে পা, যথা ইচ্ছা তথা যা', আর সেই মতো বুধবার যেকোনও কাজ শুরু করার জন্য সবচেয়ে ভালো দিন। সেই জায়গা থেকে বলা হয়, যাঁরা বুধবার জন্মগ্রহণ করেন, তাঁরা বুদ্ধি ধরেন। এঁদের লাকি সংখ্যা ৫ । আর আজ ৫ মে। যে ৫ সংখ্যায় জন্মগ্রহণ করেছেন মমতাও। সেই জায়গা থেকে বুধবারে মুখ্যমন্ত্রী হিসাবে মমতার শপথ সাফল্যের বার্তা দিতে পারে বলে মনে করা হচ্ছে।

৫ সংখ্য়ায় জন্মগ্রহণকারীদের কেমন কাটবে ২০২১ সাল ?
সংখ্যাতত্ত্ব অনুযায়ী ৫ সংখ্যায় জন্মগ্রহণকারীরা বহুদিন ধরে যে ভাবনা ভাবছিলেন তা বাস্তবে আসতে চলেছে। ফলে জীবনে একটি বড়সটড় কিছু পেতে পারেন এই সংখ্যার মানুষরা। এঁদের জীবনে, নতুন কোনও অধ্যায় এই বছর আসতে পারে বলে মত জ্যোতিষবিদদের। বহুদিনের পুরনো কোনও বন্ধু যাঁরা বিশ্বাসঘাতকতা করেছেন,তাঁদের থেকে রেহাই মিলতে পারে এই বছর। তবে সমস্ত ক্ষেত্রেই সঠিক সিদ্ধান্তের পথে যেতে হবে।












Click it and Unblock the Notifications