বিশ্বকর্মাকে ঘিরে কথিত রয়েছে কোন কাহিনি! জানুন পূজার উপযোগিতা
কোনও ছাদে 'ভোকাট্টা'-র চিৎকার তো কোথাও চলছে জোরকদমে বিধি মেনে পুজো ... এভাবেই আজ বিশ্বকর্মা পুজোয় মেতে উঠেছে গোটা বাংলা। পুজো ঘিরে রয়েছে বেশ কিছু কথিত গল্প ।
কোনও ছাদে 'ভোকাট্টা'-র চিৎকার তো কোথাও চলছে জোরকদমে বিধি মেনে পুজো ... এভাবেই আজ বিশ্বকর্মা পুজোয় মেতে উঠেছে গোটা বাংলা। পুজো ঘিরে রয়েছে বেশ কিছু কথিত গল্প । একনজরে দেখে নেওয়া যাক সেই সমস্ত পৌরাণিক কাহিনি।

কে বিশ্বকর্মা?
শাস্ত্র অনুযায়ী, অনুযায়ী বিশ্বকর্মা হলের শিল্পকলার দেবতা, সকল দেবতার প্রাসাদ, সকল প্রকার অলঙ্কারের নির্মাতা। বিবরণ অনুযায়ী তাঁর চার বাহু, মাথায় রাজার মুকুট, হাতে জলের কলস, বই, দড়ির ফাঁস ও অপর হাতে একটি যন্ত্র। ব্রহ্মাপুত্র বিশ্বকর্মাই গোটা বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেন। ঈশ্বরের প্রাসাদের নির্মাতাও বিশ্বকর্মা। দেবতাদের রথ ও অস্ত্রও তৈরি করেছিলেন এই বিশ্বকর্মাই।

কেন মেশিন-পূজা করা হয়?
যেহেতু নির্মাণ শিল্পের দেবতা বিশ্বকর্মা, তাই নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত দেবতা হিসাবে এই দেবতাকে আরাধনা করা হয়। আর সেই জন্যই মেশিন থেকে যন্ত্রাংশ, গাড়ি সমস্ত কিছুকেউ এদিন পূজা করা হয়।

স্বর্গের নির্মাতা
কথিত রয়েছে, সত্যযুগে স্বর্গ গড়েছিলেন বিশ্বকর্মা। এছাড়াও পুরীর জগন্নাথ , বলভদ্র, শুভদ্রার নির্মাণ করেন বিশ্বকর্মা। ত্রাতা যুগে তিনি ভগবান কৃষ্ণের সাম্রাজ্য দ্বারকা গড়ে তোলেন বলেও কথিত রয়েছে।

বিশ্বকর্মা পূজার উপকারীতা
এই পূজা বিধি মেনে পালন করলে , তার থেকে ব্যবসায়িক দিক, নির্মাণ কাজ, সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন দিকের লাভ হয়। তাই এই পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications