করবা চৌথের দিন কোন পন্থা অবলম্বনে দাম্পত্য প্রেম আরও গাঢ় হয়! জানুন জ্যোতিষ মতে

স্বামী ও স্ত্রীর সম্পর্ককে আরও মজবুত করতেই উত্তর ভারতের বিভিন্ন অংশে পালিত হয় করব চৌথ। আগামী ২৪ অক্টোবর পালিত হতে চলেছে এই করবা চৌথ অনুষ্ঠান। এদিন সারা দিন বিবাহিত স্ত্রীরা উপবাস করে রাতে চাঁদের দর্শনের পরই তাঁরা সেই উপবাস ভঙ্গ করে থাকেন। এমন একদিনে স্বামী ও স্ত্রীর সম্পর্ক আরও গাঢ় করতে একাধিক পন্থার টিপস দিচ্ছেন জ্যোতিষবিদরা।

 দাম্পত্যে কি বাড়ছে দূরত্ব?

দাম্পত্যে কি বাড়ছে দূরত্ব?

যদি স্বামী স্ত্রীর মধ্যে দবর্তব বাড়তে থাকে, তাহলে করবা চৌথের দিন সকালে একটি বট গাছের পাতা নিয়ে তাতে লাল রঙ দিয়ে জীবনসাথীর নাম লিখুন। এতেই মিলবে কাঙ্খিত ফলাফল। স্বামী ও স্ত্রীয়ের মধ্যে সম্পর্ক এতে মজবুত হতে পারে বলে জানা যাচ্ছে। যদি সম্পর্কের মধ্যে প্রবল বাধা ও দূরত্ব তৈরি হয়ে থাকে, তাহলে তা নিয়েও রয়েছে এই টোটকা। ওই পাতা পরে আলমারির গোপন জায়গায় লাল কাপড়ে মুড়ে রেখে দেওয়ার বার্তা দিচ্ছেন জ্যোতিষবিদরা।

দাম্পত্যে তৃতীয় কারোর উপস্থিতি?

দাম্পত্যে তৃতীয় কারোর উপস্থিতি?

দাম্পত্যে যদি তৃতীয় কোনও ব্যক্তি বা মহিলার উপস্থিতি এসে সেখানে ছেদ তৈরি করে তাহলে, তা কাটিয়ে দেওয়ার বন্দোবস্ত রয়েছে। এই জন্যই করবা চৌথের দিন একটি অশ্বত্থ পাতা ও তিনটি কর্পুর নিয়ে কোনও খোলা জায়গায় তা প্রদীপের মধ্যে দিয়ে অশ্বত্থ গাছের দিকে রাখলে, তা সমস্যাকে কাটিয়ে দিতে পারে।

আরও কিছু টিপস

আরও কিছু টিপস

এদিকে, এছাড়াও কয়েকটি গোমতি চক্র একটি হলুদ রঙের কাপড়ে মুড়ে দিয়ে তা রেখে দিতে হবে আলমারিতে। কেউ যেন সেই নাম না দেখতে পান। আর এইভাবেই এটিকে রেখে দিতে হবে।

 ২৪ অক্টোবর করবা চৌথ কখন পড়ছে?

২৪ অক্টোবর করবা চৌথ কখন পড়ছে?

২৪ অক্টোবর ২০২১ সালে বিকেল ৫:৩২ মিনিটে পড়ছে করবা চৌথ। আর তা চলবে সন্ধ্যে ৬ টা ৪৮ মিনিটে। মোট ১ ঘণ্টা ১৬ মিনিট ধরে এই করবা চৌথের পুজো করার মুহূর্ত চলবে। ফলে এই সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে পুজো। এরপর রয়েছে উপবাস ভঙ্গ করার পালা। স্বামীর হাতে ঘটির জল পান করে মহিলারা এই দিন নিজের করবা চৌথের ব্রত ভঙ্গ করেন। উল্লেখ্য, কার্তিক মাসের কৃষ্ণপক্ষে পালিত হয় এই করবা চৌথ। স্বামী ও স্ত্রীয়ের সম্পর্ক আরও বেশি করে অটুট রাখতে এমন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যাতে স্বামীর মঙ্গল হয়, তার জন্যই সারাদিন উপবাস করে এই অনুষ্ঠান আয়োজিত হয়। তবে মনে করা হয়, এই অনুষ্ঠানে এমন কিছু পন্থা পালন করা যায়, যার হাত ধরে স্বামী ও স্ত্রীয়ের মধ্যে যদি দূরত্ব বেড়েও যায়,তাহলে তা কাটিয়ে দিয়ে , একে অপরের কাছাকাছি আসতে পারে। আর তার জন্যই জ্যোতিষ মতে রয়েছে একাধিক অভিমত। কার্তিক মাসের কৃষ্ণপক্ষে এই বিশেষ পুজো আয়োজিত হয়। ২০২১ সালে করবা চৌথ উপলক্ষ্যে চতুর্থীর যে তিথি তা শুরু হচ্ছে,২৪ অক্টোবর ভোর ৩ টে ১ মিনিটে, ২৪ অক্টোবর। আর তা শেষ হচ্ছে ২৫ অক্টোবর ভোর ৫ টা ৪৩ মিনিটে।

l

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+