সকালে উঠে ভুলেও দেখবেন না এই জিনিস, অজান্তে জীবনে ঘনিয়ে আসবে বিপদ
সকালে উঠে দেখবেন না এসব
সারা রাতের অন্ধকারের পর আসে নতুন সকাল। আর সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই অতুন দিনের সূচনা হয়। সেই সঙ্গে শুরু হয় নতুন আশা, নতুন করে সারা দিনের কাজ করার ইচ্ছা আর জীবনকে উন্নতির পথে নিয়ে যাওয়ার নতুন উদ্যোগ। মনে করা হয় সারাদিনের মধ্যে সকালে সবথেকে পবিত্র আবহাওয়া থাকে বায়ুমণ্ডলে। এবং সেই সঙ্গে সকালবেলা শুদ্ধ মনে করা যে কোনও উপাচার সবথেকে বেশি সুফল দান করে জীবনে। সকালে যেহেতু ভগনান সূর্যের শুভগুণগুলি সবথেকে বেশি বজায় থাকে, আর সেইসঙ্গে তখন স্বয়ং মা লক্ষ্মী, মা সরস্বতী এবং নারায়ণের সরাসরি আশীর্বাদ লাভ করা যায়, তাই সকালবেলা ঘুম থেকে উঠে ভুলেও করতে নেই কিছু কিছু কাজ। নাহলে নিজের অজান্তেই জীবনে আসে নানা বিপদ।

আয়নায় মুখ দেখা
অনেকেই আছেন যারা সকালে ঘুম থেকে উঠে বিভিন্ন কারণে আয়নায় নিজের মুখ দেখে থাকেন। কিন্তু জ্যোতিষ শ্বাস্ত্র অনুযায়ী এমন করা মোটেই উচিত নয়। সকালে ঘুম থেকে উঠলে সারা রাতের নেতিবাচক শক্তিগুলি মুখ ও চোখের মধ্যে সমাহিত থাকে। তাই সকালে মুখ ধুয়ে শুদ্ধ হওয়ার প্রথা রয়েছে। তাই ঘুম থেকে উঠেই যদি কেউ আয়নায় মুখ দেখেন, তাহলে দিনচর্চায় সেই সব নেতিবাচক শক্তি সঞ্চারিত হয়। ফলে সারা দিনে ভালো কাজ করার সময় তা মোটেই ভালো ফল দেয় না।

এঁটো অপরিষ্কার বাসন দেখা
অধিকাংশ মানুষ রাতের খাবার খেয়ে অপরিষ্কার বাসন সারারাত রান্নাঘরে রেখে দেন। কিন্তু শাস্ত্র মতে রাতে রান্নাঘরে নোংরা বাসন রাখা উচিত নয়। নোংরা বাসন পড়ে থাকলেও সকালে ঘুম থেকে উঠে সেগুলোর দিকে তাকানো একদম উচিত নয়। এতে সারাদিন খুব দুশ্চিন্তায় কাটে। পাশাপাশি শরীরে ইতিবাচক শক্তির অভাব হয়।

বন্ধ ঘড়ি দেখা
সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই ঘরে কোনও বন্ধ ঘড়ি থাকলে তার দিকে তাকানো একদমই ভালো নয়। চলমান ঘড়ি শুভ বলে মনে করা হয়। কিন্তু ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই বন্ধ ঘড়ি দেখলে সারাদিন খুব বাঁধা বিপত্তির সম্মুখীন হতে হয়। ঝগড়া-বিবাদের সম্ভাবনা বৃদ্ধি পায়।

হিংস্র পশুর ছবি দেখা
অনেকেই আছেন যারা বাড়িতে হিংস্র পশুদের ছবি রাখেন। কিন্তু জ্যোতিষ মতে সকালে উঠেই এমন ছবি দেখা অশুভ। সকালে ঘুম থেকে উঠেই এইসব ছবি দেখলে জীবনে নানাভাবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ ও বাস্তু তথ্যের উপর নির্ভরশীল)
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications