Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শনি নক্ষত্র পরিবর্তন করে ভাগ্যের দ্বার খুলবে কাদের, এই রাশির ব্যক্তিদের বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি। এসময়ে যে সকল ব্যক্তি শুভ কাজ করেন শনি তাঁকে শুভ ফল দিয়ে থাকে। যে ব্যক্তি খারাপ কাজে লিপ্ত থাকেন শনিতে কিন্তু তাকে অশুভ ফলই দিয়ে থাকে।

৩০ বছর পর ৬ এপ্রিল শনি ৩ টে ৫৫ মিনিটে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এই সময়ে আর্থিক দিকে লাভ হবে কিছু রাশির জাতকদের। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা কাদের রয়েছে, জানুন।

astrology

  • কন্যা রাশি

শনি নক্ষত্র পরিবর্তন করায় কন্যা রাশির জাতক-জাতিকাদের খুব ভালো সময় শুরু হবে। এসময় আদালত সংক্রান্ত যে সমস্যা ছিল সেটি থেকে বের হতে পারবেন। শত্রুরা আপনার ক্ষতি করতে পারবেন না। পরিবারের কোনও সদস্যের কোনোও সুখবরে আপনি খুব খুশি হবেন। শেয়ার বাজার, লটারিতে যারা অর্থ বিনিয়োগ করতে চাইছেন করতে পারেন। সেখান থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভের মুখ দেখবেন। নতুন ব্যবসা শুরু করলে সেখানে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে খুব লাভ হবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। শরীর আপনার ভালোই থাকবে। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনি কর্মজীবন অনেকটা এগিয়ে যেতে পারবেন। তাছাড়া আপনি নতুন যানবাহন, সম্পত্তি কিনতে পারেন। সুখী দাম্পত্য জীবনের কারণে আপনার মন খুব খুশি থাকবে। এসময় বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক আপনার খুব ভালো থাকবে। ব্যবসায় যদি বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। সকলের সঙ্গে সম্পর্ক আপনার খুব ভালো থাকবে। তাই মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করবেন।

  • কুম্ভ রাশি

শনি নক্ষত্র পরিবর্তন করায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। আপনি যা চাইবেন তাই করতে পারবেন। তাছাড়া আপনার সমাজে একটা সম্মান তৈরি হবে। যারা রাজনীতিতে যুক্ত তাদের নাম, যশ, খ্যাতি ক্রমশ বাড়তে থাকবে। এসময় আপনার পরিকল্পিত কাজে আপনি সফলতা পাবেন। আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। এসময় চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের। বিবাহিতদের জন্য খুব ভালো সময়। আর্থিক দিকে লাভ হবে আপনাদের। দাম্পত্য জীবনে সুখী হবেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন সেখানে সাফল্য আসবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+