শুভ গ্রহের নক্ষত্র পরিবর্তনে ভাগ্য ফিরবে, ব্যাঙ্ক ব্যালেন্স উপচে পড়বে কাদের

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে।

চলতি মাসের ১৩ তারিখ বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছে। বর্তমানে বৃষ রাশিতে অবস্থান করছে। গুরু গ্রহ নক্ষত্র পরিবর্তন করায় কোন কোন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে, জানুন।

Property

  • মেষ রাশি

বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করায় মেষ রাশির জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে লাভ হবার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখে কাটাতে পারবেন। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য খুব শুভ সময়। সোনা ব্যবসায়ীদের ব্যবসায় সাফল্য পাবেন। অর্থনৈতিক অগ্রগতি লেগে থাকবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদও মিটে যাবে। এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। দেশ-বিদেশে ভ্রমণ করতে পারেন। যা আপনার জন্য খুব শুভ। পরিবারে ছোট ভাইদের সমর্থন পাবেন। মিথুন রাশি

গুরুগ্রহ নক্ষত্র পরিবর্তন করায় মিথুন রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। আপনি ব্যবসা থেকে চাকরিতে সফলতা অর্জন করতে পারবেন। আপনি আর্থিক দিকে লাভ করতে পারবেন। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। আপনি ব্যক্তিগত ও পেশাগতভাবে জীবনে এগিয়ে যেতে পারবেন। আত্মবিশ্বাস বাড়তে থাকবে। কর্মজীবন ও ব্যবসায় অগ্রগতি আসবে। সামাজিক প্রতিপত্তি সুযোগ বাড়বে। জমি-জমা সংক্রান্ত বিষয়ে সমাধান হবে। যারা ব্যবসা করছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এসময় ভবিষ্যতের জন্য অর্থ এখন থেকেই সঞ্চয় করতে পারবেন আপনি। বাড়ি বা যানবাহন কিনতে চান, কিনতে পারেন। পরিবারে সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে।

  • বৃষ রাশি

বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করায় বৃষ রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় বেকারদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুবান্ধব এবং আত্মীয়দের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। কারোর সঙ্গে বিবাদে জড়াবেন না। আপনার আয় বাড়তে থাকবে। দেশ-বিদেশে ভ্রমণ করতে পারেন। চাকরিতে পদোন্নতি হতে পারে। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। এসময়ে অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+