কবে পালিত হবে দেবশয়নী একাদশী, এদিন কোন ফুল বিষ্ণুকে নিবেদন করলে তিনি সন্তুষ্ট হন?

হিন্দুধর্মে ও জ্যোতিষশাস্ত্রে দেবশয়নী একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। এই বিশেষ দিনটি ভগবান বিষ্ণুর দিন বলে মনে করা হয়। একাদশী দিন উপোস করে সকলেই এই দিনটি পালন করেন। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি দেবশয়নী একাদশী বলে মনে করা হয়। দেবশয়নী একাদশী হরিশায়নী একাদশী, যোগনিদ্রা একাদশী ও পদ্মনাভ একাদশী নামে পরিচিত।

এই বিশেষ দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষীর বিশেষ পুজো করার রীতি রয়েছে। এদিন উপোস করে আপনি যদি পূজা করেন তাহলে দেবতাদের বিশেষ কৃপা পাবেন। চলতি বছর আপনি ১৭ জুলাই দেবশয়নী একাদশী পড়েছে। এই সময় শ্রী হরি চার মাস যৌগনিদ্রায় থাকেন। চার মাস পর তিনি কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর দিন জেগে ওঠেন। আর দেবশয়নীর দিন ভগবান বিষ্ণুকে ফুলগুলি নিবেদন করলে তিনি খুব খুশি হন। দেবতাকে ফুল কোন নিবেদন করলে তিনি খুশি হন, জানুন।

vishnu

  • পদ্ম ফুল

এই বিশেষ দিনে পদ্ম ফুল নিবেদন করা শুভ বলে মনে করা হয়। এই ফুলের সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে। জীবনে সুখ- সমৃদ্ধি বিরাজ করবে। কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনে সকল কাজে এগোতে পারবেন আপনি। এমনকি মা লক্ষ্মীর কৃপা থেকেও আপনি বঞ্চিত হবেন না।

  • গোলাপ ফুল

ভগবান বিষ্ণু খুব প্রিয় ফুল গোলাপ। যদি আপনি দেবতাকে এই ফুল নিবেদন করেন তাহলে সকল কাজে এগিয়ে যেতে পারবেন। সেই সঙ্গে বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করবেন আপনি।

  • গাঁদা ফুল

জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভগবান বিষ্ণুকে গাঁদা ভুল অর্পণ করা অত্যন্ত শুভ। এতে গাঁদা ফুলের মালাও আপনি অর্পণ করতে পারেন। এতে আপনার মনের বাসনা পূর্ণ হবে। সকল কাজে এগোতে পারবেন আপনি।

  • গুরুত্ব

মনে করা হয়, দেবশয়নী একাদশীর দিন ভগবান বিষ্ণু চার মাস বিশ্রামের জন্য ক্ষীর সাগরে যান। আর চার মাস পর তিনি জেগে ওঠে দেবুথানী একাদশী তিথিতে। এই চারমাসকেই চাতুর্মাস বলা হয়। এই চার মাসের মধ্যে রয়েছে শ্রাবণ, ভাদ্রপদ, আশ্বিন ও কার্তিক মাস পরে। চাতুর্মাসে কোনও শুভ কাজ করা যায় না। এই সময়ে দান, ধ্যানের বিশেষ গুরুত্ব রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+