প্রচুর অর্থ–উন্নতি, সুখ–সমৃদ্ধি পেতে হলে নিয়মিতভাবে এই কাজগুলি করুন
প্রচুর অর্থ–উন্নতি, সুখ–সমৃদ্ধি পেতে হলে নিয়মিতভাবে এই কাজগুলি করুন
প্রচুর অর্থ, মান–সম্মান, উন্নতি, সুখ পাওয়ার ইচ্ছা সব মানুষের মধ্যেই থাকে। যদিও অনেক সময় সব পাওয়ার জন্য তাঁর চেষ্টা সর্বদা সফল হয় না। এর পেছনে লোকসান, অতিরিক্ত খরচ, হওয়া কাজ বিগড়ে যাওয়া, ভাগ্যের সঙ্গ না পাওয়া ইত্যাদি থাকে। কিন্তু জ্যোতিষশাস্ত্রে এই সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য কার্যকর ব্যবস্থা দেওয়া হয়েছে। আজ আমরা জানবো তেমনই কিছু কার্যকরী প্রতিকার, যা একজন মানুষকে প্রচুর অর্থ, সম্মান, সুখ পাওয়ার ক্ষেত্রে ইতিবাচক ফল দিতে পারে।
ধন–সমৃদ্ধি পাওয়ার জন্য করুন এই উপায়

সূর্যদেবকে জল নিবেদন
কর্মজীবনে সাফল্য, সম্মান, অগ্রগতি দেওয়ার গ্রহ হল সূর্য। রাশিতে সূর্যকে শক্তিশালী করতে প্রতিদিন সকালে স্নান করে সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন। সম্ভব হলে রোলি, চাল জলে দিন, ভালো ফল দেবে। শীঘ্রই আপনার কেরিয়ার উজ্জ্বল হবে এবং আপনার আয়ও বৃদ্ধি পাবে।

তুলসী গাছ লাগান
হিন্দু ধর্মে, তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয়। ধনী হতে হলে মা লক্ষ্মীর কৃপা প্রয়োজন। তাই ঘরে একটি তুলসী গাছ লাগান এবং প্রতিদিন পুজো করুন। প্রতিদিন সকালে স্নান করে তুলসীকে জল অর্পণ করুন। সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ জ্বালান। প্রদীপটি ঠাণ্ডা হওয়ার পরে, তুলসী তলা থেকে এটি সরাতে ভুলবেন না।

কনকধারা স্ত্রোত্র
মা লক্ষ্মীকে প্রসন্ন করতে হলে কনকধারা স্ত্রোত্র ও লক্ষ্মী স্ত্রোত্রের পাঠ করা সবচেয়ে উত্তম উপায়। এতে ঘরের সদস্যরা খুব দ্রুত উন্নতি করে।

শিবের অভিষেক
ভগবান শিবের কৃপায় জীবনের সমস্ত দুঃখ-বেদনা দূর হয়। এটি জীবনে অপরিসীম সুখ এবং সমৃদ্ধিও দেয়। তাই প্রতিদিন শিবলিঙ্গের অভিষেক করুন। সম্ভব হলে দুধের সঙ্গে জল মিশিয়ে অভিষেক করুন।

রান্নাঘর পরিষ্কার রাখুন রাতে
রাতে বাড়ির রান্নাঘর নোংরা রেখে, এঁটো বাসনপত্র রাখলে মা লক্ষ্মী ও মাতা অন্নপূর্ণা ক্রুদ্ধ হন। তাই এই ভুলটি কখনই করবেন না, অন্যথায় দারিদ্রতা কখনও পিছু ছাড়বে না। প্রতিদিন রান্নাঘর পরিষ্কার করার পরই ঘুমান।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের










Click it and Unblock the Notifications